...
...
Next Story

IPAC case hearing in SC: ইডির প্রস্তাবে রাজি রাজ্য, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ মামলা ওঠে। তারপর সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। কী বলল ইডি ও রাজ্য?

Published on: Feb 3, 2026, 11:37:09 IST
Advertisement

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ মামলা ওঠার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন যে সোমবারই হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার। সেটা ভালোভাবে খতিয়ে দেখার জন্য সময় লাগবে। তাই কিছুটা সময় দেওয়া হোক। সেই প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সম্মতি জানায় রাজ্য সরকার। সেই প্রেক্ষিতে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দেয় শীর্ষ আদালত। আবার আগামী ১০ ফেব্রুয়ারি সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ৮ জানুয়ারি আইপ্যাকের অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
গত ৮ জানুয়ারি আইপ্যাকের অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

গত জানুয়ারিতে কয়লা পাচার মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির মধ্যে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন নথি নিয়ে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোপন নথি, সম্ভাব্য প্রার্থীতালিকা নিতেই ইডি তল্লাশি চালাচ্ছিল। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।

আজ সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির আগে কয়লা এবং বালি পাচার কাণ্ডে একযোগে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। সূত্রের খবর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল জামুড়়িয়া-সহ বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সবথেকে বড় ব্যাপার হল যে বুদবুদ থানা ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। বারাবনি থানার ওসি থাকার সময় ২০২৪ সালের নভেম্বরে তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল বিভাগীয় তদন্তও। কয়েকদিন আগেই তাঁকে বুদবুদ থানার ওসির পদে বসানো হয়েছে। আর তারপরই ইডি তল্লাশি চালাচ্ছে তাঁর বাড়িতে। সূত্রের খবর, কয়লাকাণ্ড নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুরো বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe