নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেইসঙ্গে মমতার অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতি মিলেছে। শুক্রবার মামলার শুনানি হতে পারে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেক অফিসে তল্লাশি চালানোর মধ্যেই কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে, কয়লা পাচার মামলায় মোট ১০টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যে ছ'টি জায়গা পশ্চিমবঙ্গের। বাকি চারটি দিল্লিতে অবস্থিত। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই সব জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু দুটি জায়গায় সাংবিধানিক পদে থাকা মানুষজন বেআইনিভাবে ঢুকে পড়েন।
ক্ষমতার অপব্যবহার করেন মমতা, দাবি ইডির

ইডির বিবৃতিতে বলা হয়েছে, ‘নিজেদের ক্ষমতার অপব্যবহার করে (১০টির মধ্যে) দুটি জায়গায় সাংবিধানিক পদে থাকা ব্যক্তি-সহ কয়েকজন বেআইনিভাবে ঢুকে পড়েন এবং নথি ছিনিয়ে নিয়ে চলে যান।’ আর সেই ‘সাংবিধানিক পদে থাকা’ মানুষ বলতে ইডি যে আদতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কথা বলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। সেই বিবৃতির কিছুক্ষণ পরেই মমতার অভিযান নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি।
সবুজ ফাইল আনেন মমতা, শাহকে নিশানা করেন
যদিও মুখ্যমন্ত্রী যখন নথি নিয়ে যাচ্ছিলেন, তখন ইডি কেন বাধা দেয়নি? ইডি কেন তখন আটকায়নি? তা নিয়ে অবশ্য কেন্দ্রীয় সংস্থার তরফে কিছু জানানো হয়নি। যে ইডির বিরুদ্ধে প্রাথমিকভাবে ছিনতাইয়ের অভিযোগ তোলেন মমতা। লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসার পরে তিনি বলেন, ‘আমার আইটি অফিসে ইডির হানা দুর্ভাগ্যজনক। আমার দলের সব হার্ডডিস্ক, প্রার্থীতালিকা, দলের কৌশল, দলের পরিকল্পনা নিতে ইডি এসেছে। এটা কি ইডির দায়িত্ব? এটা কি অমিত শাহের দায়িত্ব? সবথেকে কদর্য (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী। যিনি দেশকে রক্ষা করতে পারেন না। উনি আমার দলের সব নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? আমি যদি বিজেপি পার্টি অফিসে অভিযান চালাই, সেটার ফল কী হবে?’
আইপ্যাক অফিস থেকেও নথি বের করা হয়
সেখান থেকে সল্টলেকে আইপ্যাকের অফিসে আসেন মুখ্যমন্ত্রী। আর মমতা উপরে উঠে যাওয়ার পরে একটি সাদা গাড়িতে গাদা-গাদা ফাইল, নথি তোলা হয়। সেই নথির বিষয়ে পরে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ছড়িয়ে-ছিটিয়ে কাগজ, নথি, ফাইল পড়েছিল। সেগুলো তৃণমূলের কাগজপত্র। সেগুলিই গাড়িতে তোলা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
{{/usCountry}}সেখান থেকে সল্টলেকে আইপ্যাকের অফিসে আসেন মুখ্যমন্ত্রী। আর মমতা উপরে উঠে যাওয়ার পরে একটি সাদা গাড়িতে গাদা-গাদা ফাইল, নথি তোলা হয়। সেই নথির বিষয়ে পরে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ছড়িয়ে-ছিটিয়ে কাগজ, নথি, ফাইল পড়েছিল। সেগুলো তৃণমূলের কাগজপত্র। সেগুলিই গাড়িতে তোলা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
{{/usCountry}}