KKR New Player 2026: পাক লিগকে 'টাটা', মুস্তাফিজের জায়গায় KKR-এ বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডে ছিলেন। কিন্তু আইপিএলে সুযোগ পেতে সেই দল ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিলেন তারকা বোলার। মুস্তাফিজুর রহমানের জায়গায় তাঁকে নেওয়া হল কেকেআরে।

Published on: Mar 13, 2026 7:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) 'টাটা' জানিয়ে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) সই করলেন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবোয়ের দীর্ঘকায় ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে অন্তর্ভুক্ত করল কেকেআর ম্যানেজমেন্ট। কেরিয়ারের মধ্যগগনে থাকা এই পেসারকে দলে নিয়ে নিজেদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে চাইছে তিনবারের চ্যাম্পিয়নরা। আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) তিলোত্তমায় পা রাখছেন এই ডান-হাতি পেসার। যিনি সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। আর উইকেটের সংখ্যার নিরিখে ধরলে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্লেসিং মুজারাবানি। (ছবি সৌজন্যে এএফপি)
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্লেসিং মুজারাবানি। (ছবি সৌজন্যে এএফপি)

কে এই ব্লেসিং মুজারাবানি?

৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম বিপজ্জনক বোলার হিসেবে পরিচিত। জিম্বাবোয়ের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মুজারাবানির পারফরম্যান্স এককথায় অনবদ্য। ৮০টিরও বেশি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ঝুলিতে পুরেছেন ৯০টিরও বেশি উইকেট। গড় মাত্র ২১-এর কাছাকাছি, যা আধুনিক ক্রিকেটে অভাবনীয়। তাঁর সেরা বোলিং স্পেল হল মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট।

আরও পড়ুন: WB Train and National Highways Project: নয়া ট্রেন, ৪২০ কিমি জাতীয় সড়ক- বাংলাকে ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' মোদীর, কী কী?

নাইট শিবিরে কেন মুজারাবানি অপরিহার্য?

মুজারাবানির প্রধান অস্ত্র হলো তাঁর অতিরিক্ত উচ্চতা। ইডেন গার্ডেন্সের পিচে যেখানে পেস ও বাউন্স নির্ণায়ক ভূমিকা পালন করে, সেখানে তাঁর মতো বোলার বিপক্ষ ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। মাঝের ওভারগুলোতে উইকেট তোলা হোক বা ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার—মুজারাবানি সব বিভাগেই সিদ্ধহস্ত। গ্লোবাল টি-টোয়েন্টি লিগগুলোতে খেলার অভিজ্ঞতা তাঁকে কেকেআরের বোলিং ইউনিটে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে।

আরও পড়ুন: WB 7th Pay Commission: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি কবে হবে? বাজেটে ঘোষণা করা হয়

আগামী ১৭ মার্চ কলকাতায় আগমন

কেকেআর সূত্রে খবর, ১৭ মার্চ (মঙ্গলবার) মুজারাবানি কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। ১৮ তারিখ থেকেই তিনি ইডেনে অনুশীলনে নেমে পড়তে পারেন। নাইট ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে, কারণ গত কয়েক মরসুমে একজন খাঁটি 'এক্স-ফ্যাক্টর' পেসারের অভাব বোধ করছিল দল। মুজারাবানি সেই শূন্যস্থান পূরণ করবেন বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Shrirampur Station New Look: যেন রথ! মাহেশের কাছে শ্রীরামপুর স্টেশন সাজছে নতুনভাবে, কেমন হবে দেখতে? কী থাকবে?

কেকেআরের পেস আক্রমণ ও রণকৌশল

মুজারাবানির আগমনে কেকেআর-এর হাতে এখন একাধিক বিকল্প। একদিকে যেমন ভারতীয় পেসাররা রয়েছেন, অন্যদিকে মুজারাবানির মতো বিদেশি পেসার দলের বোলিংয়ে বৈচিত্র্য আনবেন। কেকেআর কোচিং স্টাফের মতে, মুজারাবানি শুধু উইকেট সংগ্রাহক নন, তিনি অত্যন্ত কিপটে বোলারও বটে। পাওয়ার প্লে-তে তিনি যেভাবে রান আটকে চাপ তৈরি করেন, তা অন্য প্রান্তের বোলারদের উইকেট পেতে সাহায্য করে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More