...
...
Next Story

IPS Damayanti Sen:পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্তে ছিলেন, সেই দময়ন্তী সেন শুভেন্দু-সরকারের নারী নির্যাতন কমিটিতে

এককালে বাংলার 'সুপার কপ' দময়ন্তী সেন ছিলেন ২০১২ সালের চাঞ্চল্যকর পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্তকারী অফিসার। সেই সময় বাংলার তখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Published on: May 18, 2026, 16:34:52 IST
Advertisement

রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী নির্যাতন এই দুই দিক নিয়ে তদন্তের জন্য কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাই কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। তবে এরই মধ্যে চমকপ্রদ ঘটনা হল, নারী নির্যাতন সংক্রান্ত যে কমিটি মুখ্যমন্ত্রী তৈরি করছেন, সেই কমিটির অন্যতম সদস্য হলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন।

পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্তে ছিলেন, সেই দময়ন্তী সেনকে ফেরাল শুভেন্দু-সরকার! নারী নির্যাতন কমিটি নিয়ে বড় ঘোষণা
পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্তে ছিলেন, সেই দময়ন্তী সেনকে ফেরাল শুভেন্দু-সরকার! নারী নির্যাতন কমিটি নিয়ে বড় ঘোষণা

এককালে বাংলার 'সুপার কপ' দময়ন্তী সেন ছিলেন ২০১২ সালের চাঞ্চল্যকর পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্তকারী অফিসার। সেই সময় বাংলার তখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঘটনা নিয়ে মমতার মন্তব্যের পর সরব হতে থাকেন বিরোধীরা। ২০১২ সালের ফেব্রুয়ারিতে কলকাতার পার্কস্ট্রিটে মহিলার ধর্ষণ ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরুর মাঝেই তদন্তকারী পুলিশ টিম পাকড়াও করে তিনজনকে। এদিকে, এই ধর্ষণকাণ্ডে অভিযোগের তির ছিল কাদের খান সহ বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে।

পার্কস্ট্রিট মামলার পর থেকে সেভাবে আর বড় কোনও মামলায় দেখা যায়নি দময়ন্তী সেনকে। এরপর কেটে যায় বহু বছর। পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার নির্যাতিতারও মৃত্যু হয়। পার্কস্ট্রিটের পর কামদুনি, সেখানেও ধর্ষণ মামলা নিয়ে সরব হন এলাকাবাসী। তার কিছু বছর পর বাংলার বুকে আর জি কর কাণ্ড ঘটে। গোটা বাংলা তোলপাড় হয়। আরজি কর হাসপাতালের ভিতরে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে নামেন মানুষ। বিরোধীরা সরব হয় তৎকালীন মমতা সরকারের বিরুদ্ধে। এরপর ২০২৬ সালের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শোচনীয় পরাজয়।

কলকাতার সেন্ট্রাল ও নর্থ, দুটি জোনেই ডেপুটি কমিশনারের পদ সামলেছেন দময়ন্তী। অর্থনীতির এই ছাত্রী কলকাতা পুলিশের প্রথম মহিলা জয়েন্ট কমিশনার হিসাবে পদে ছিলেন। বহু দিন কলকাতার ডিটেক্টিভ ডিপার্টমেন্টেও দায়িত্বভার সামলেছেন দময়ন্তী সেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe