...
...
Next Story

ISF Candidate Update: মুখ পুড়ল নওশাদ সিদ্দিকির, তাঁর সভার পরই ভোটে না লড়ার সিদ্ধান্ত ISF প্রার্থীর

উলুবেড়িয়া পূর্ব আসনে প্রার্থী করা হয়েছিল শেখ আনসার আলিকে। তিনি প্রচারও শুরু করেছিলেন। তবে ভোট ঘনিয়ে আসতেই তিনি জানান, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এই আবহে নয়া প্রার্থীর খোঁজ শুরু করেছে আইএসএফ।

Published on: Apr 5, 2026, 09:38:43 IST
Advertisement

গত ২৫ মার্চ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। সেখানে গিয়ে সম্প্রতি প্রার্থীর হয়ে প্রচার সভাও করে এসেছিলেন আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে নওশাদের সেই সভার পরে প্রার্থী জানিয়ে দিলেন, তিনি নির্বাচনে লড়বেন না। এই আবহে অস্বস্তিতে পড়েছে আইএসএফ। উল্লেখ্য, উলুবেড়িয়া পূর্ব আসনে প্রার্থী করা হয়েছিল শেখ আনসার আলিকে। তিনি প্রচারও শুরু করেছিলেন। তবে ভোট ঘনিয়ে আসতেই তিনি জানান, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এই আবহে নয়া প্রার্থীর খোঁজ শুরু করেছে আইএসএফ।

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আইএসএফের ঘোষিত প্রার্থী নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। (PTI)
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আইএসএফের ঘোষিত প্রার্থী নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। (PTI)

আইএসএফ দাবি করেছে, ব্যক্তিগত কারণে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শেখ আনসার আলি। এর আগে গত ৩ এপ্রিল চেঙ্গাইলে একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল আইএসএফের তরফ থেকে। সেখানে বক্তব্য দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। তবে প্রার্থী শেখ আনসার আলি সেই সভায় ছিলেন না। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল। আইএসএফের হাওড়া জেলার সম্পাদক ও উলুবেড়িয়া পূর্ব ও দক্ষিন কেন্দ্রের পর্যবেক্ষক আফতাব মোল্লা এই বিষয়ে বলেছেন, 'আমাদের প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছে। আমরা প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছি।'

এদিকে সম্প্রতি আরও এক প্রার্থীর জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে আইএসএফকে। কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি। তবে শাহজাহানের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আইএসএফ নেতার দাবি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অন্য একটি গ্রামে ছিলেন। এই আবহে শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে নওশাদের বক্তব্য, 'অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এতে লাভ হবে না। নির্বাচনে আইএসএফ-এর জয়ের সম্ভাবনা দেখে ভয় পেয়েছে দুই প্রধান দল। তাই পরিকল্পিতভাবে চক্রান্ত করে এই ঘটনায় আইএসএফ-এর নাম জড়িয়ে দেওয়া হয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe