...
...
Next Story

Nawsad Siddique on Bangladesh: বিয়ে নিয়ে মমতাকে নোংরা কথা বাংলাদেশি ইসলাম নেতার, সাফ বার্তা নৌশাদ সিদ্দিকীর

বাংলাদেশের এক ইসলামি ব্যক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম নোংরা মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক একেবারে স্পষ্টভাষায় জানিয়েছেন, মমতার সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে।

Published on: Dec 29, 2025, 14:58:41 IST
Advertisement

বাংলাদেশের এক ইসলামি ব্যক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম নোংরা মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক একেবারে স্পষ্টভাষায় জানিয়েছেন, মমতার সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। সেটা থাকবেও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁকে কোনওরকম অপমানজনক মন্তব্য করলে মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক।

বিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নোংরা মন্তব্য

বিয়ে নিয়ে মমতাকে নোংরা কথা বাংলাদেশি ইসলাম নেতার, সাফ বার্তা নৌশাদ সিদ্দিকীর। (বাঁদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি এবং ফেসবুক)
বিয়ে নিয়ে মমতাকে নোংরা কথা বাংলাদেশি ইসলাম নেতার, সাফ বার্তা নৌশাদ সিদ্দিকীর। (বাঁদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি এবং ফেসবুক)

আসলে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে যায়। তাতে দাবি করা হয় যে বাংলাদেশের এক ইসলামি ব্যক্তি বিয়ে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চরম নোংরা মন্তব্য করেছে। যা নিয়ে রীতিমতো ক্ষোভের পারদ চড়েছে। তারইমধ্যে কড়া আক্রমণ শানালেন নৌশাদ।

নোংরা ও ভুলভাল মন্তব্যে পারদর্শী বাংলাদেশের একটি অংশ?

এমনিতে ভুলভাল কথা বলে বাংলাদেশের একটি অংশ একেবারে পারদর্শী। এক তরুণ দাবি করেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের যদি প্রত্যর্পণ না করা হয়, অর্থনৈতিক দিক থেকে ভারতকে ধাক্কা দেবে বাংলাদেশ। ভারতীয় পণ্য ছাড়াই বাংলাদেশ চলতে পারবে। এখন ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে বাংলাদেশ, সেটা কমিয়ে যদি এক-চতুর্থাংশ করে দেওয়া হয়, তাহলে নাকি নয়াদিল্লি ঢাকার পায়ে পড়বে। ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেন ওই বাংলাদেশি।

কট্টর ভারত-বিরোধী হাদির মৃত্যুর পরে হিংসা বাংলাদেশে

বুধবার রাতেও এক হিন্দু যুবককে হত্যা করা হয়েছে। যদিও মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে, ‘পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়। এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে উদ্ভূত হিংসাত্মক পরিস্থিতির থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী (অপরাধী) অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে (তোলা আদায় করতে) এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে ২০২৩ সালে রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজির (তোলাবাজি) মামলা-সহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও আছে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe