সকাল সকাল তৃণমূল প্রার্থীর বাড়ি ও অফিসে আয়কর আধিকারিকদের হানা। জানা গিয়েছে, মনোহরপুকুর রোডে অবস্থিত বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে আজ সকালবেলা পৌঁছে যান আয়কর বিভাগের অফিসাররা। শুরু হয় তল্লাশি। তৃণমূল নেতার অফিসেও অভিযান চালানো হয়। উল্লেখ্য, দেবাশিসকে কয়েকদিন আগেই ইডি তলব করেছিল। আর এবার আয়কর দফতরের অভিযান তাঁর বাড়িতে। এই পরিস্থিতিতে ঘাসফুল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। বিধায়ক হওয়ার আগে দীর্ঘদিন ধরে কাউন্সিলর থেকেছেন দেবাশিস কুমার। একুশের বিধানসভায় রাসবিহারী কেন্দ্র থেকে ঘাসফুলের প্রতীকে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন তিনি। এবারও তিনি রাসবিহারী কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে ঢুকে এজেন্টদের ফাইল নিয়ে নিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। এই আবহে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন দেবাশিসের অফিসের বাইরে বসে। এদিকে গোটা জায়গা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিক্ষোভরত তৃণমূল কর্মীদের দাবি, রাসবিহারী কেন্দ্রের পাশাপাশি বালিগঞ্জ কেন্দ্রের কাজও চলছে সেই অফিস থেকে। এই আবহে ঘাসফুর শিবিরের অভিযোগ, বিএলএ, এজেন্টদের নাম, তথ্য, ফোন নম্বর সব বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই আবহে অপর এক বিদায়ী মন্ত্রী তথা প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ওই অফিসে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
এর আগে মার্চের শেষের দিকে কলকাতা ও আশপাশের বেশ কিছু জায়গায় হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। একটি সংস্থার একাধিক দফতরে তল্লাশি চলেছে। সূত্রের খবর, জমি দখলের অভিযোগে ১৬-১৭টি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এই তদন্ত চলছে। ওই তল্লাশি অভিযানের পর ডাকা হয়েছিল দেবাশিস কুমারকে। নির্ধারিত সময় মতই কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে হয় তাঁকে।
এই মামলায় দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে বোমাবাজির ঘটনায় নাম জড়িয়েছিল এই সোনা পাপ্পুর। অভিযোগ, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদের 'ঘনিষ্ঠ'।
{{/usCountry}}এই মামলায় দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে বোমাবাজির ঘটনায় নাম জড়িয়েছিল এই সোনা পাপ্পুর। অভিযোগ, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদের 'ঘনিষ্ঠ'।
{{/usCountry}}