...
...
Next Story

Sayani Ghosh on Baruipur Minor Murder: বারুইপুরকাণ্ডে মুখ খুললেন সায়নী ঘোষ, দোষীদের শাস্তির দাবি, গণপিটুনিরও নিন্দা

শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি সায়নী জানান, ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। একই সঙ্গে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুরও কড়া নিন্দা করেন সাংসদ। তাঁর বক্তব্য, কোনও পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।

Published on: Jul 6, 2026, 08:25:51 IST
Advertisement

বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ খুললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি জানান, ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। একই সঙ্গে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুরও কড়া নিন্দা করেন সাংসদ। তাঁর বক্তব্য, কোনও পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।

বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। (PTI)
বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। (PTI)

সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে সায়নী ঘোষ লেখেন, বারুইপুরের এই নারকীয় ঘটনায় তিনি স্তম্ভিত ও মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে সামাজিক, মানসিক ও প্রশাসনিক—সব দিক থেকেই নাবালিকার পরিবারের পাশে রয়েছেন।

পোস্টে সায়নী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে, এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে এবং দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান যাদবপুরের সাংসদ। তিনি আরও বলেন, স্থানীয় সাংসদ হিসেবে তদন্ত যাতে সঠিক ও দ্রুত এগোয়, সে জন্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

নাবালিকার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এই প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন, মানুষের ক্ষোভ স্বাভাবিক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আবেদন জানান, শান্তি বজায় রেখে পুলিশের তদন্তে সহযোগিতা করতে এবং প্রশাসনের ওপর আস্থা রাখতে। এদিকে সোমবার রাতে ময়নাতদন্তের পর কাঁটাপুকুর মর্গ থেকে নাবালিকার দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe