...
...
Next Story

Jagaddal: রণক্ষেত্র জগদ্দল, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ধৃত তৃণমূম কাউন্সিলর সহ ৪

Jagaddal: অভিযোগ, জগদ্দলের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালানো হয়। সেইসময়ই গুলিবিদ্ধ হন পবন সিংয়ের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। পরিস্থিতি সামাল দিতে রাতেই নামানো হয় কেন্দ্রীয় বাহিনী।

Published on: Apr 27, 2026, 09:54:12 IST
Advertisement

Jagaddal: ভোটের দু'দিন আগে রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থাকল জগদ্দল। সেই সংঘর্ষের সময় চলল গুলি। তাতে জখম হয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। জানা গিয়েছে, জখম জওয়ান বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক পবন সিংয়ের নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। জখম জওয়ানের নাম যোগেশ শর্মা। অভিযোগ, জগদ্দলের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালানো হয়। সেইসময়ই গুলিবিদ্ধ হন পবন সিংয়ের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। পরিস্থিতি সামাল দিতে রাতেই নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে এই নিয়ে।

জগদ্দলে বিজেপি-তৃৃণমূল সংঘর্ষে জখম হয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
জগদ্দলে বিজেপি-তৃৃণমূল সংঘর্ষে জখম হয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

জানা গিয়েছে, জগদ্দলে আটচালা বাগানে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষ হয়। জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। থানার সামনেই নাকি ইটবৃষ্টি শুরু করে তৃণমূল কর্মীরা। থানার সামনে অশান্তির পর তৃণমূলের কর্মীরা বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর বাড়িতে হামলা চালায়। সেই সময় নাকি গুলি চালানো হয়েছিল। সেই গুলিতেই এক সিআইএসএফ জওয়ানের পায়ে গুলিবিদ্ধ হন। আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবার পালটা অভিযোগ করেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন। এদিকে এলাকায় আজ সকালেও থমথমে পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। অশান্তির ঘটনার পরই ধরপাকড় শুরু করে পুলিশ। তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরই সঙ্গে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe