...
...
Next Story

বিজেপি-শাসিত ওড়িশায় বাঙালিদের 'অত্যাচার', কলকাতায় মিছিল, বিক্ষোভ

ওড়িশায় বাঙালিদের উপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে পথে নামল জাতীয় বাংলা সম্মেলন। ওড়িশার মালকানগিরি থেকে বাঙালিদের একাংশকে বিতাড়ন করার অভিযোগ উঠেছে। তার প্রতিবাদেই মঙ্গলবার ধর্মতলা থেকে মিছিল শুরু হয়। উৎকল ভবন পর্যন্ত যায় মিছিল।

Published on: Dec 17, 2025, 16:21:14 IST
Advertisement

ওড়িশায় বাঙালিদের উপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে পথে নামল জাতীয় বাংলা সম্মেলন। ওড়িশার মালকানগিরি থেকে বাঙালিদের একাংশকে বিতাড়ন করার অভিযোগ উঠেছে। তার প্রতিবাদেই মঙ্গলবার ধর্মতলা থেকে মিছিল শুরু হয়। উৎকল ভবন পর্যন্ত যায় মিছিল। সেখানে উৎকল ভবনের অধিকর্তার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস বলেছেন, ‘আমরা ওড়িশার বিজেপি সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই - বাঙালিরা দুর্বল নয়। অবিলম্বে মালকানগিরি-সহ ওড়িশার প্রতিটি প্রান্তে বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই বিদ্বেষমূলক প্রোফাইলিং বন্ধ করতে হবে।’

ওড়িশায় বাঙালিদের উপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে পথে নামল জাতীয় বাংলা সম্মেলন।
ওড়িশায় বাঙালিদের উপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে পথে নামল জাতীয় বাংলা সম্মেলন।

সেইসঙ্গে তিনি বলেছেন, 'যদি ওড়িশা প্রশাসন এবং সেখানকার ক্ষমতাসীন বিজেপি সরকার অবিলম্বে এই বর্বরোচিত আক্রমণ বন্ধ না করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আমরা বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। ওড়িশা সরকারের এই ব্যর্থতা এবং বাঙালি-বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।'

জাতীয় বাংলা সম্মেলনের তরফে দাবি করা হয়েছে, ওড়িশার বিজেপি সরকার এবং তাদের মদতপুষ্ট কয়েকটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন রাজনৈতিক স্বার্থে বাঙালিদের 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' তকমা দিচ্ছে। বৈধ ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও বাঙালি শ্রমিক ও সাধারণ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এটি কেবল আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং এটি বাঙালিদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র।

আর মালকানগিরি ঘটনার প্রেক্ষিতে সিদ্ধব্রত বলেন, ‘মালকানগিরি জেলার এমভি ২৬ (MV 26) গ্রামে যা ঘটছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। ১৯৫৮ সাল থেকে এই অঞ্চলে বাঙালির বাস। বর্তমানে, সেটলার কলোনিগুলো থেকে বাঙালিদের উৎখাত করতে বিজেপি সরকারের পুলিশ প্রশাসন মৌন দর্শকের ভূমিকা পালন করছে। আজ এমভি ২৬ গ্রাম পুরুষশূন্য, মা-বোনেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুনর্বাসিত ভারতীয় নাগরিকদের জমি ও ভিটে থেকে উচ্ছেদ করার এই অপচেষ্টা আমরা বরদাস্ত করব না।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks