...
...
Next Story

ভবানীপুরে শুভেন্দুকে ঘিরে উত্তেজনা, বাসন্তীতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর-মারধর

WB Assembly Election: রিপোর্ট অনুযায়ী, কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়। এদিকে ভবানীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে ফেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই আবহে উত্তেজনা ছড়া সেখানে।

Published on: Apr 29, 2026, 13:10:39 IST
Advertisement

WB Assembly Election: দক্ষিণ ২৪ পরগনায় উত্তরপ্রদেশের 'সিংঘম' আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়। এদিকে ভবানীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে ফেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই আবহে উত্তেজনা ছড়া সেখানে।

ভবানীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে ফেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। (PTI)
ভবানীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে ফেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। (PTI)

বিজেপির অভিযোগ, শিমুলতলা ৭৬ নম্বর বুথ দখলের চেষ্টা করা তৃণমূল কংগ্রেস। এই আবহে খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী। তখন তাঁর ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস। তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুর করা হয়। তাঁকে মারধর এবং তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

এদিকে রিপোর্ট অনুযায়ী, জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দু অধিকারী পৌঁছতেই ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা। দুই পক্ষের স্লোগানে তপ্ত হয়ে ওঠে এলাকা। এই আবহে মিডিয়ার সামনেই ফোনে নির্বাচন কমিশনকে ফোন করেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহেরও কথা হয় ভোটের মাঝে।

আবার মিনাখাঁয় রাত থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটরদের যাতে প্রাভাবিত না করা যায়, তার জন্য লক্ষাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে রাজ্যে। তা সত্ত্বেও জায়গায় জায়গায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। এদিকে ভোটের আগের রাতে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ডিসিআরসি সেন্টারের বাইরে বিক্ষোভ দেখালেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মহলদার। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটদানের হার ছিল ৯৩ শতাংশেরও ওপরে। তবে দ্বিতীয় দফায় ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, শ্যামপুকুরে ভোট শুরুর আগে বুথের ১০০ মিটার এলাকায় জমায়েত করা হচ্ছিল। এই আবহে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আবার টাকা বিলির অভিযোগে ভোটের আগের রাতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল প্রার্থী আনিসুর রহমানকে তাড়া করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় আইএসএফের দিকে উঠেছে আঙুল। ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe