কালীপুজো মানেই আলোর রোশনাইয়ের উৎসব। বাংলার বাইরে বহু জায়গায় এই দিনে দিওয়ালি উৎসব পালিত হয়। আর এই উৎসব মানেই বাজি ফাটিয়ে উদযাপন। আর বাজি ফাটানোর এই উৎসবে বৃষ্টি এসে, তা চলতি বছরে সব উদযাপনে জল ঢেলে দেবে কি না, তা নিয়ে, কৌতূহল রয়েছে অনেকেরই। আগামী কয়েকদিনের আবহাওয়ার হালহকিকত নিয়ে দফতরের রিপোর্ট কী বলছে দেখে নেওয়া যাক।

৭ নভেম্বর রয়েছে ভূত চতুর্দশী এবং আগামিকাল ৮ নভেম্বর রয়েছে কালীপুজো। অর্থাৎ শনি ও রবিবার রয়েছে উৎসবের সময়কাল। আবহাওয়ার রিপোর্ট বলছে, সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, রোদঝলমলে আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলত বৃষ্টি বিঘ্নিত কালীপুজো কাটানোর সম্ভাবনা নেই শহরে! কালীপুজোর দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার রাজ্য ও কলকাতায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এই সময় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৯, ১০ এবং ১১ তারিখ - নভেম্বরের এই তিনদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কলকাতায়। বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তবে আপাতত আবহাওয়া নিয়ে কোনও বড় সতর্কবার্তা জারি হয়নি।
আবহাওয়ার রিপোর্ট বলছে, আগামী কয়েকদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে যদি আকাশে মেঘের পরিমাণ বেড়ে যায়, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার রিপোর্ট বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে ১০ নভেম্বর। এদিকে, আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরের ২ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
{{/usCountry}}এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার রিপোর্ট বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে ১০ নভেম্বর। এদিকে, আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরের ২ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
{{/usCountry}}