Kasba Mall Molesation Latest Update: 'আমি যাদবপুরের ছাত্র, ধরলে ফল খারাপ হবে', হুমকি দিল মলে ‘শ্লীলতাহানিতে’ অভিযুক্ত

Kasba Mall Molesation Latest Update: ‘আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ধরলে ফল খারাপ হবে।’ কসবার অ্যাক্রোপলিস মলে শ্লীলতাহানি কাণ্ডে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। তারইমধ্যে মুখ খুলেছেন নিগৃহীত যুবতীও।

Published on: Sep 21, 2026, 19:27:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kasba Mall Molesation Latest Update: কসবার মলে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় অভিযুক্তদের কয়েকজন নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে দাবি করেছে? এমনই দাবি করেছেন নিগৃহীত দম্পতি। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, তাঁরা দাবি করেছেন যে ঘটনার সময় অভিযুক্ত কয়েকজন দাবি করতে থাকেন যে তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। আবার আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ যখন পাকড়া করে নিয়ে গিয়ে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করছিল, সেইসময় সৃজন দরবার নামে এক অভিযুক্ত নিজেকে যাদবপুরের ছাত্র হিসেবে দাবি করেন হুমকি দেয় যে গ্রেফতার করলে ফল ভুগতে হবে।

কসবার মলে শ্লীলতাহানির অভিযোগ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
কসবার মলে শ্লীলতাহানির অভিযোগ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে, উঠল বিস্ফোরক অভিযোগ

পুলিশের দাবি, রবিবার সন্ধ্যায় অ্যাক্রোপলিস মল থেকে অভিযোগ আসার পরে ছয়জনকে (সুরেশ কুমার, আনন্দ কুমার, অরবিন্দ কুমার, অরিন্দম ঘোষ, মনোজ রায় এবং সৃজন দরবার) গ্রেফতার করা হয়। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করা হতে থাকে। সেইসময় সৃজন হুমকি দিয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: India Hilsa Export Mega Plan: 'ভারতের ইলিশ ছেয়ে যাবে পুরো দুনিয়ায়', পরিকল্পনা সরকারের, বাংলাদেশের কপাল পুড়বে?

'যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও অশালীন কটূক্তি করা হতে থাকে'

যে যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে। বাঁশদ্রোণী চিকিৎসক যুবতী জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় স্বামী এবং দম্পতি বন্ধুর সঙ্গে কসবার মলে সিনেমা দেখতে যান। হলে ঢোকার সময় থেকেই নোংরা মন্তব্য করা হতে থাকে। ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকে অভিযুক্তরা। নানা যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং অশালীন কটূক্তি করতে থাকে। করতে থাকে চূড়ান্ত নোংরামি। নেশায় ডুবেছিল বলে অভিযোগ করেছেন নিগৃহীত যুবতী।

আরও পড়ুন: Bengal Offshore Crude Oil Extraction: 'আরও ভালো তেল পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরের নীচে', প্রকল্পের শুরুতে সাফল্যও

পুলিশের সঙ্গেও তর্ক করতে থাকে অভিযুক্তরা

সেই নোংরামির মুখে প্রতিবাদ করেন বলে জানিয়েছেন দম্পতি। তাঁরা দাবি করেছেন, প্রতিবাদ করতেই তাঁদের উপরে চড়াও হয় অভিযুক্তরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কসবা থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু পুলিশকে দেখেও চুপ করেনি অভিযুক্তরা। নেশায় চুর হয়ে পুলিশের সঙ্গে তর্ক করতে থাকে। পরবর্তীতে তাদের কসবা থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তদের।

আরও পড়ুন: Bangladesh Minister on Oil Prices Hike: ভারত-সহ পড়শি দেশে পাচার রুখতেই বাংলাদেশে তেলের দাম বাড়ানো হল, দাবি মন্ত্রীর

তবে পুরো ঘটনায় সিনেমা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নিগৃহীত দম্পতি। তাঁরা জানিয়েছেন, পুলিশ সঙ্গে-সঙ্গে চলে এসেছিল। কিন্তু সিনেমা কর্তৃপক্ষের তরফে কোনও নিরাপত্তার বন্দোবস্ত ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More