...
...
Next Story

KMC Update: তিলজলায় বুলডোজার থেকে অভিষেককে নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা, মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে মমতা

KMC Update: এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই বুলডোজার সংস্কৃতি বাংলায় আমদানি করা যাবে না। এই আবহে পুরসভার মেয়র এবং মেয়র পারিষদদের উদ্দেশে মমতার বার্তা, 'কলকাতা পুরসভায় এখনও আমরাই ক্ষমতায়'।

Published on: May 19, 2026, 10:15:58 IST
Advertisement

KMC Update: রাজ্যে পালাবদল হলেও কলকাতা পুরসভা এখনও তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে। তবে পুরসভার কাজকর্মে যেন সেটা মনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভার থেকেই বুলডোজার পাঠানো হচ্ছে। আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বুলডোজার সংস্কৃতি বাংলায় আমদানি করা যাবে না। এই আবহে পুরসভার মেয়র এবং মেয়র পারিষদদের উদ্দেশে মমতার বার্তা, 'কলকাতা পুরসভায় এখনও আমরাই ক্ষমতায়'।

পুরসভার মেয়র এবং মেয়র পারিষদদের উদ্দেশে মমতার বার্তা, 'কলকাতা পুরসভায় এখনও আমরাই ক্ষমতায়'। (@AITCofficial X)
পুরসভার মেয়র এবং মেয়র পারিষদদের উদ্দেশে মমতার বার্তা, 'কলকাতা পুরসভায় এখনও আমরাই ক্ষমতায়'। (@AITCofficial X)

১৮ মে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতা পুরসভার মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল, নিকাশি, রাস্তা সংস্কার, বর্জ্য অপসারণের মতো নাগরিক পরিষেবা যাতে অব্যাহত থাকে, সেই বিষয়ে নির্দেশ দেন মমতা। এদিকে কলকাতা পৌরসভার কমিশনার রাজ্য সরকারের নির্দেশে কাজ করছেন বলে মনে করা হচ্ছে। এই আবহে সম্প্রতি মেয়র পারিষদরা কমিশনারের সঙ্গে বৈঠক করতে চাইলেও সময় দেননি তিনি। অধিবেশনেও কমিশনার অনুপস্থিত ছিলেন। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। উল্লেখ্য, তিলজলা কাণ্ডে যে বুলডোজার পাঠানো হয়েছিল, সেটা কলকাতা পুরসভারই। এই পরিস্থিতিতে পুরসভার নিয়ন্ত্রণ আদৌ তৃণমূলের হাতে রয়েছে কি না, এবং কাউন্সিলররা এখনও দলের অনুগত কি না, তা নিয়ে কালীঘাটে সংশয় দেখা দিতেই পারে। এই আবহে ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া থাকবে তৃণমূল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe