...
...
Next Story

১৪৪ থেকে ২০৯! কলকাতায় বিলুপ্তের পথে অনেক ওয়ার্ড, আপত্তি-মতামত দিতে পারেন আপনিও

KMC Delimitation: কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ড নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে। কোন ওয়ার্ডের অন্তর্গত কতটা এলাকা, তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে।

Published on: Aug 7, 2026, 23:27:06 IST
Advertisement

KMC Delimitation: আসন্ন পুরভোটের প্রস্তুতিতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। পুরভোটের আগে কলকাতার ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি ওয়ার্ড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন (KMC Delimitation) করা হচ্ছে। কোন কোন ওয়ার্ড ভাঙা হবে, কোন বিধানসভা এলাকায় কতগুলি ওয়ার্ড থাকবে, সেই সংক্রান্ত প্রস্তাব আগেই জমা পড়েছিল। এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হল। বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ভোটার সংখ্যার ব্যাপক তারতম্য রয়েছে। ফলে, কলকাতার সব ওয়ার্ডে সমান উন্নয়ন করা সম্ভব হচ্ছে না, এই যুক্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতায় বিলুপ্তের পথে অনেক ওয়ার্ড
কলকাতায় বিলুপ্তের পথে অনেক ওয়ার্ড

কলকাতা পুরসভার (KMC) ২০৯টি ওয়ার্ড নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে। কোন ওয়ার্ডের অন্তর্গত কতটা এলাকা, তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রস্তাবিত তালিকায় কলকাতার ওয়ার্ড সংখ্যা বেড়ে ২০৯টি করা হয়েছে। কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪টি। অর্থাৎ ওয়ার্ড বাড়ল ৬৫টি। এই খসড়া তালিকার পরিপ্রেক্ষিতে কোনও নাগরিক বা রাজনৈতিক দলের কোনও ধরনের পরামর্শ বা আপত্তি কিংবা সংশোধনী থাকলে আগামী ১৩ অগাস্টের মধ্যে তা জানাতে হবে। কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে এই সংক্রান্ত চিঠি জমা করতে পারা যাবে। ১৩ অগাস্ট পর্যন্ত এই খসড়া সকলের অবগতির জন্য দেওয়া থাকবে। পুরসভাতেও টাঙিয়ে দেওয়া হবে। বিভিন্ন বোরো অফিসে দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটেও থাকবে। এই সময়ের মধ্যে সমস্ত পক্ষকে মতামত জানাতে বলা হয়েছে। তারপর তা বিধানসভা হয়ে রাজ্যপালের কাছে পৌঁছবে। তবে আপাতত স্থির হয়েছে, ২০৯টি ওয়ার্ডই রাখা হচ্ছে।

বিলুপ্ত হয়ে যাচ্ছে কোন কোন ওয়ার্ড?

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হবে। একই ভাবে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনের জন্য আগামী ১২ অগাস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। সেখানে সংশোধনী বিল পেশ করবে সরকার। মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতায় আসার পরই তিনি ঘোষণা করেছিলেন যে, কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস সম্পন্ন করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দুই পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যেই সরকার দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। সংশোধনী বিল পাস হলে ওয়ার্ড পুনর্বিন্যাসের ভিত্তিতে পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার পথ আরও সুগম হবে বলে প্রশাসনের দাবি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe