...
...
Next Story

Kolkata Airport Bomb Threat: বিমানের শৌচাগারে থাকা চিরকুটে ছড়াল আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

কলকাতা থেকে শিলংগামী ৬ই-৭৩০৪ বিমানে বোমা আছে বলে দাবি করা হয় একটি চিরকুটে। সেই চিরকুটটি রাখা ছিল সেই বিমানেরই টয়লেটে। বিমানের এক ক্রু ওই চিরকুট পান। তারপরই সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

Published on: Feb 14, 2026, 12:47:59 IST
By
Prefer HTon Google
Advertisement

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। এই আবহে বিমান থেকে সব যাত্রীদের নীচে নামানো হয়। বিমানের ভিতরে চালানো হয় জোর তল্লাশি। জানা গিয়েছে, কলকাতা থেকে শিলংগামী ৬ই-৭৩০৪ বিমানে বোমা আছে বলে দাবি করা হয় একটি চিরকুটে। সেই চিরকুটটি রাখা ছিল সেই বিমানেরই টয়লেটে। বিমানের এক ক্রু ওই চিরকুট পান। তারপরই সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয় এবং তল্লাশি অভিযান শুরু হয়।

কলকাতা থেকে শিলংগামী ৬ই-৭৩০৪ বিমানে বোমা আছে বলে দাবি করা হয় একটি চিরকুটে।
কলকাতা থেকে শিলংগামী ৬ই-৭৩০৪ বিমানে বোমা আছে বলে দাবি করা হয় একটি চিরকুটে।

বোমাতঙ্কের জেরে বিমানটিকে আলাদা একটি 'বে'-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতা থেকে শিলঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল এই বিমানটির। এদিকে চিরকুটর খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফের বম্ব স্কোয়াড এবং দমকল বাহিনী। পুরো বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। কে বা কারা এই চিরকুট রাখল, তা জানতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এবং যাত্রীদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশজুড়ে বিভিন্ন বিমান ও বিমানবন্দরে বোমার হুমকির ঘটনা বারবার সামনে আসছে। সব ক্ষেত্রেই এই হুমকি ভুয়ো বলে দেখা যাচ্ছে। তবে এই ধরনের হুমকি এলে পদক্ষেপ হিসেবে বিমানে তল্লাশি চালাতেই হচ্ছে। এর জেরে উড়ান বিলম্বিত হচ্ছে। বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হচ্ছে। লোকসান হচ্ছে কয়েক কোটি টাকার। এর আগে গত ২০২৫ সালের মে মাসে কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগোর ৬ই৫২২৭ নম্বর বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিমানবন্দরে ফোন করে দাবি করে বিমানে বোমা রাখা আছে। এদিকে সম্প্রতি, ২০২৬ সালেরই জানুয়ারি মাসে দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বিমানটি টেকঅফের পরে দিল্লি বিমানবন্দের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ফোন করে দাবি করা হয়, বিমানে বোমা আছে। পরে উত্তরপ্রদেশের লখনউয়ে অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়েছিল সেই বিমানে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe