...
...
Next Story

Kolkata Bike Helmet Checking: হেলমেট না পরায় আড়াই দিনে ৩৩০২ মামলা কলকাতায়, শহরের কোথায় ক'জনকে ধরল পুলিশ?

সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট ২ হাজার ৬৬১টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। এবং বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে ৩৩০২-তে পৌঁছেছে। হেলমেট না পরে বাইক চালানো অভিযোগেই এই মামলাগুলি করা হয়েছে।

Published on: May 14, 2026, 09:23:39 IST
Advertisement

Kolkata Bike Helmet: হেলমেট ছাড়া বাইক চালানোর বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। নতুন সরকারের নির্দেশ মেনে গত দু’দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। সেই অভিযানে সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট ২ হাজার ৬৬১টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। এবং বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে ৩৩০২-তে পৌঁছেছে। হেলমেট না পরে বাইক চালানো অভিযোগেই এই মামলাগুলি করা হয়েছে।

সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট ২ হাজার ৬৬১টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। এবং বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে ৩৩০২-তে পৌঁছেছে। (PTI)
সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট ২ হাজার ৬৬১টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। এবং বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে ৩৩০২-তে পৌঁছেছে। (PTI)

লালবাজার সংলগ্ন হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকায় মামলার সংখ্যা ৩৭২। এছাড়া মেটিয়াবুরুজে ২৪৩টি মামলা, জোড়াবাগানে ২২৬টি, টালিগঞ্জ এলাকায় ২১৪টি, শ্যামবাজারে ১৫৪টি, হাওড়া ব্রিজে ১১৯টি মামলা হয়। পার্ক সার্কাস, রাজাবাজার, এন্টালি, শ্যামবাজার ও গড়িয়াহাটের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রাত পর্যন্ত তল্লাশি চলছে। এদিকে ভাঙড় ও কসবা এলাকায় সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে নাকা চেকিং। পুলিশের হিসেব মতো, শহরে প্রায় ৪০ শতাংশ চালকই বিগত সরকারের আমলে হেলমেট পরতেন না।

রাজ্যে পালাবদলের পর থেকেই ট্র্যাফিক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নবান্নের তরফে জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে কড়া নজরদারি চালাতে হবে। সেই অনুযায়ী ট্র্যাফিক বিভাগ এবং বিভিন্ন থানাকে যৌথভাবে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এডিজি ট্র্যাফিককে নিয়মিত রিপোর্ট সংগ্রহের দায়িত্বও দেওয়া হয়েছে।

কলকাতার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, বহু বাইক আরোহী নিয়ম না মেনে হেলমেট ছাড়াই ব্যস্ত রাস্তায় বাইক চালান। বিশেষ করে রাতের দিকে একাধিক জায়গায় দ্রুতগতিতে বাইক চালানোর প্রবণতা চোখে পড়ে। অনেক ক্ষেত্রেই এই ধরনের বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ছিল। এবার সেই পরিস্থিতি বদলাতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe