...
...
Next Story

Kolkata fire death toll update: আনন্দপুরের অগ্নিকাণ্ডে উদ্ধার ৭ দগ্ধ দেহাংশ, থানায় ২০ নিখোঁজ ডায়েরি

প্রায় একদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু পূর্ব কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে ধোঁয়াশা কাটল না। আপাতত যা খবর, তাতে রাত ন'টা পর্যন্ত কমপক্ষে সাতটি দগ্ধ দেহাংশ পাওয়া গিয়েছে।

Published on: Jan 26, 2026, 23:59:43 IST
Advertisement

প্রায় একদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু পূর্ব কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে ধোঁয়াশা কাটল না। আপাতত যা খবর, তাতে রাত ন'টা পর্যন্ত কমপক্ষে সাতটি দগ্ধ দেহাংশ পাওয়া গিয়েছে। এমনই অবস্থা হয়েছে যে সেগুলি আদৌও মানুষের দেহ কিনা, সেটাও বোঝানো যাচ্ছে না। শনাক্ত করা যাচ্ছে না কোনো দেহ। ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। তারইমধ্যে পুলিশ সূত্রে খবর মিলেছে যে ইতিমধ্যে কমপক্ষে ২০ জনের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওই ঘটনায় হতাহতের সংখ্যা কত, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দপুরের গুদামে বিধ্বংসী আগুন। (ছবি সৌজন্যে পিটিআই)
আনন্দপুরের গুদামে বিধ্বংসী আগুন। (ছবি সৌজন্যে পিটিআই)
 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe