...
...
Next Story

Kolkata Metro budget allocation: রাজ্যের জেদেই টাকা কম মিলল অরেঞ্জ লাইনে? বাজেটে কলকাতা মেট্রোয় ধীরে চলো নীতি

এবারের সাধারণ বাজেটে কলকাতা মেট্রোকে টাকা বরাদ্দ করার নিরিখে ধীরে চলো নীতি নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো করিডর) বরাদ্দ কমেছে। বাকি লাইনেও ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।

Published on: Feb 2, 2026, 06:59:22 IST
Advertisement

জায়গায়-জায়গায় কাজে জট। আর সেই পরিস্থিতিতে কলকাতা মেট্রোর বরাদ্দ সেভাবে বাড়ানো হল না সাধারণ বাজেটে। বরং 'ধীরে চলো' নীতি নিয়ে টাকা বরাদ্দ করা হল কলকাতার বিভিন্ন মেট্রো লাইনে। যেমন পার্পল লাইনে (জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডর) বরাদ্দ করা হয়েছে ৯০৬.৬ কোটি টাকা। গত বাজেটে সেই অঙ্কটা ৯০১ কোটি টাকা ছিল। আবার অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো করিডর) বরাদ্দ ৭২০ কোটি টাকা থেকে কমিয়ে ৭০৫.৫ কোটি টাকা করা হয়েছে। আবার বরাদ্দ সামান্য বাড়ানো হয়েছে ইতিমধ্যে পুরোদমে চালু হয়ে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে। গতবারে যেখানে ইস্ট-ওয়েস্ট মেট্রো (গ্রিন লাইন) ৫০০ কোটি টাকা পেয়েছিল, এবার ৫২৯ কোটি টাকা পেয়েছে। ইয়েলো লাইনে (নোয়াপাড়া থেকে বারাসত মেট্রো করিডর) ঠিক কত টাকা বরাদ্দ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কারণ বিভিন্ন প্রকল্পের আওতায় সেই টাকা দেওয়া হয়েছে। সবমিলিয়ে ইয়েলো লাইনের জন্য কত টাকা দেওয়া হয়েছে, তা হিসাব করে দেখছেন মেট্রো আধিকারিকরা।

চিংড়িঘাটায় দীর্ঘদিন আটকে ৩৬৬ মিটার অংশের কাজ

এবারের সাধারণ বাজেটে কলকাতা মেট্রোকে টাকা বরাদ্দ করার নিরিখে ধীরে চলো নীতি নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)
এবারের সাধারণ বাজেটে কলকাতা মেট্রোকে টাকা বরাদ্দ করার নিরিখে ধীরে চলো নীতি নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

কিন্তু সার্বিকভাবে কলকাতা মেট্রোয় যা বরাদ্দ করা হয়েছে, তা আধিকারিকদের প্রত্যাশার থেকে কম বলে সূত্রের খবর। মেট্রো আধিকারিকদের মতে, প্রত্যাশার থেকে কম অর্থ বরাদ্দ করার নেপথ্যে আছে কাজের জট। সেটার সবথেকে প্রমাণ হল অরেঞ্জ লাইন। চিংড়িঘাটায় স্রেফ ৩৬৬ মিটার অংশের কাজের জটিলতার কারণে অরেঞ্জ লাইনকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। ওই অংশের কাজের জন্য ট্র্যাফিক ব্লকের প্রয়োজন অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল)। কিন্তু রাজ্যের টালবাহানায় (কলকাতা হাইকোর্টেও ভর্ৎসিত হয়েছে রাজ্য) বারবার কাজ পিছিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সল্টলেক পর্যন্ত এগোচ্ছে না মেট্রো

সেই পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থবর্ষে যেখানে অরেঞ্জ লাইনকে ১,৭১৯.৩ কোটি টাকা দেওয়া হয়েছিল, এবার সেটা কমে ৭০৫.৫ কোটি টাকায় ঠেকেছে। মেট্রো সূত্রে খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে যে টাকা বরাদ্দ করা হয়েছিল, তার বেশিরভাগ অংশটাই রুবির মোড় থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল। কিন্তু চিংড়িঘাটায় রাজ্যের অসহযোগিতায় ৩৬৬ মিটার ভায়াডাক্টের কাজ শুরু করতে না পারায় নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত চালানো মেট্রোকে এগিয়ে সল্টলেক পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন আধিকারিকরা।

পার্পল লাইনে সামান্য বেড়েছে বরাদ্দ, আছে জায়গা-জট

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe