Kolkata Metro Orange Line Update: মেট্রোর আরও ১ কাজে অনুমতি পুলিশের, ৩ বছর ঝুলেছিল, বাইপাসে ৪৫ দিন ট্র্যাফিক ব্লক

Kolkata Metro Orange Line Update: কলকাতা মেট্রোর আরও একটি কাজে অনুমতি দিল পুলিশ। তিন বছর ধরে ঝুলেছিল সেই কাজ। আর সেই কাজের জন্য বাইপাসে ৪৫ দিন ট্র্যাফিক ব্লক করা হবে। আগামী ১ জুন থেকে সেই ট্র্যাফিক ব্লক শুরু হবে।

Published on: May 27, 2026, 09:50:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kolkata Metro Orange Line Update: চিংড়িঘাটা ক্রসিংয়ে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার বেলেঘাটা স্টেশনের দুই প্রান্তকে যুক্ত করার জন্য ফুট ওভারব্রিজ তৈরির তোড়জোড় শুরু করল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। তিন বছর ধরে সেই কাজটা ঝুলে ছিল। অবশেষে ওই কাজের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। আর সেই গুরুত্বপূর্ণ কাজের জন্য আগামী ১ জুন থেকে ইএম বাইপাসে টানা ৪৫ দিনের আংশিক ট্র্যাফিক ব্লক বা যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।

আরও একটি মেট্রোর কাজের অনুমতি দিল পুলিশ। (ছবি সৌজন্যে ভারতীয় রেল)
আরও একটি মেট্রোর কাজের অনুমতি দিল পুলিশ। (ছবি সৌজন্যে ভারতীয় রেল)

তিন বছরেরও বেশি সময় পর মিলল এনওসি

মেট্রোপলিটন এলাকার কাছে ইএম বাইপাসের মাঝের অংশে আংশিক ব্লকেজের জন্য প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) পাওয়ার বিষয়টি তিন বছরেরও বেশি সময় ধরে ঝুলে ছিল। সেইসময় একাধিকবার ট্রায়াল রান করে পরিস্থিতি খতিয়ে দেখাছে হয়েছে। অবশেষে লালবাজারের ট্রাফিক বিভাগের কাছ থেকে এই অনুমতি মেলায় স্বস্তিতে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: UPSC Prelims 2026 Expected Cut-Off: কম নম্বরেও পাশের সম্ভাবনা! UPSC প্রিলিমসে কাট-অফ কত হতে পারে? কোহলি হবেন কারা?

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, বাইপাসের উত্তর এবং দক্ষিণ লেনের মাঝের অংশে ফুট ওভারব্রিজের মূল কংক্রিটের পিলার বা সেন্ট্রাল সাপোর্টটি তৈরি করা হবে। এই কাঠামোটি তৈরি হয়ে গেলেই আরভিএনএল রাস্তার দুই পাশ থেকে ইস্পাতের গার্ডার ও অন্যান্য পরিকাঠামো লঞ্চ করতে পারবে। এর ফলে বাইপাসের পূর্ব দিকের বাসিন্দারা অত্যন্ত সহজে এবং নিরাপদে রাস্তা পার হয়ে সরাসরি বেলেঘাটা মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন: Bikash on Bangladeshi Infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ‘মন কাঁদল’ বিকাশের! দলাই লামার সারিতে বসালেন

আর ফুট ওভারব্রিজের বিষয়টি বহুদিন আগেই তৈরির কথা বলা হয়েছিল। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যখন বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু করার অনুমতি দেন কমিশনার অব রেলওয়ে সেফটি, সেইসময় ওই ফুট ওভারব্রিজ তৈরির কথা বলেছিলেন। অবশেষে সেই ফুট ওভারব্রিজ তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: Kolkata Metro Latest Update: সবথেকে কঠিন ‘হার্ডল’ পার! মমতা সরকার সরতেই ছুটল কলকাতা মেট্রো, কাজ শেষ সময়ের আগে

বিকল্প ট্র্যাফিক রুট ও পুলিশের রণকৌশল

১) রুবিগামী গাড়ির রুট: যে সমস্ত গাড়ি রুবির দিকে যাবে, সেগুলোকে মেট্রো স্টেশনের ঠিক আগে তৈরি বেইলি ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলি সার্ভিস রোড ধরে এগিয়ে মাঠপুকুর ক্রসিং পার করে ফের মূল ইএম বাইপাসে প্রবেশ করবে।

২) ব্যস্ত সময়ে বিকল্প পথ: অফিস টাইমে বা ব্যস্ত সময়ে যাতে বাইপাসে গাড়ির লম্বা লাইন না পড়ে, তার জন্য ট্রাফিক সিগনালের সময়সীমা পুনর্নির্ধারণ করা হবে। এছাড়াও চালকদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় সাইন বোর্ড লাগানো হবে। ব্যস্ত সময়ে গাড়িগুলোকে ফুলবাগান, সিআইটি রোড এবং ক্যানাল রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত ট্র্যাফিক পুলিশকর্মী মোতায়েন করা থাকবে।

৩) উল্টোডাঙাগামী লেন: সায়েন্স সিটি-গামী লেনের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উল্টোডাঙাগামী লেনে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। সেখানে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More