Kolkata Metro Purple Line Extension: কলকাতা মেট্রোর পার্পল লাইন সম্প্রসারণের কাজে আরও গতি এল। জোকা পর্যন্ত আপাতত যে মেট্রো চলছে, সেটাকে আরও এগিয়ে ডায়মন্ড পার্ক (আইআইএম কলকাতা হয়ে) পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করল রেল মন্ত্রক। গত ৪ জুন যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে জানানো হয়েছে, জোকা, হাঁসুপুকুরিয়ার মতো মৌজায় বেসরকারি জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসে ৫,৮৭১ বর্গফুটের মতো জমি অধিগ্রহণ করা হবে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
ইডেনের দিকেও যাবে মেট্রো

এমনিতে আপাতত কলকাতা মেট্রোর পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলছে। মাঝেরহাট পেরিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য জোরকদমে কাজ চালানো হচ্ছে। তবে এসপ্ল্যানেডেই থেমে থাকবে না পার্পল লাইনের মেট্রো। এসপ্ল্যানেড ছাড়িয়ে ইডেন গার্ডেন্স পর্যন্ত ১.৬ কিলোমিটার পথ এগিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আবার জোকার দিকে আরও ১.৭ কিমি এগিয়ে যাবে মেট্রো।
কোন কোন এলাকা ছুঁয়ে যাবে পার্পল লাইনের মেট্রো?
সেই পরিস্থিতিতে ১৪ কিমি জোকা-এসপ্ল্যানেড মেট্রোর মোট দৈর্ঘ্য বেড়ে দাঁড়াচ্ছে ১৮ কিমির মতো। পুরো কাজ শেষ হয়ে গেলে ডায়মন্ড পার্ক থেকে ইডেন গার্ডেন্স মতো ছুটবে মেট্রো। যা ছুঁয়ে যাবে আইআইএম কলকাতা, জোকা, ঠাকুরপুকুর, মাঝেরহাট, খিদিরপুর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেডকে। যে এসপ্ল্যানেড স্টেশনকে ‘হাব’ হিসেবে তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: Baba Loknath Temple: ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা! চাকলায় নেতানিয়াহুর উপদেষ্টা
মেট্রো ‘হাব’ হচ্ছে এসপ্ল্যানেড
{{/usCountry}}আরও পড়ুন: Baba Loknath Temple: ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা! চাকলায় নেতানিয়াহুর উপদেষ্টা
মেট্রো ‘হাব’ হচ্ছে এসপ্ল্যানেড
{{/usCountry}}আপাতত এসপ্ল্যানেডে আছে কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রো করিডর) এবং গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট মেট্রো তথা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো) স্টেশন। আগামিদিনে পার্পল লাইনের মেট্রো স্টেশনও গড়ে উঠবে এসপ্ল্যানেডে। ফলে মেট্রোর মিলনস্থল হয়ে উঠবে কলকাতার প্রাণকেন্দ্র। সেইসঙ্গে কলকাতা মেট্রোর পার্পল লাইন তৈরি হয়ে গেলে ব্যাপক লাভ হবে দক্ষিণ ২৪ পরগনার ভিতর দিকদার অনেক মানুষের। যাঁরা লম্বা বাস সফর করে প্রতিদিন নিজেদের গন্তব্যে যাতায়াত করেন।