...
...
Next Story

Kolkata Police action on Post Poll Violence: বুলডোজার নিয়ে মিছিল করলে ব্যবস্থা নেওয়া হবে, জানাল কলকাতা পুলিশ, ধৃত ৮০

Kolkata Police: কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়ে দিলেন, বুলডোজার নিয়ে কোনও বিজয় মিছিল করা যাবে না। এরই সঙ্গে তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত কবকাতায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে কলকাতায়।

Published on: May 6, 2026, 12:09:31 IST
Advertisement

Kolkata Police: ৫ মে রাতে নিউমার্কেট এলাকায় বুলডোজার চালানোর অভিযোগ উঠেছিল। এই আবহে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়ে দিলেন, বুলডোজার নিয়ে কোনও বিজয় মিছিল করা যাবে না। এরই সঙ্গে তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত কবকাতায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে কলকাতায়। এরই সঙ্গে তিনি জানান, মিছিলের জন্য কোনও বুলডোজার ভাড়া দেওয়া যাবে না। যদি কেউ তা করে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়ে দিলেন, বুলডোজার নিয়ে কোনও বিজয় মিছিল করা যাবে না। (PTI)
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়ে দিলেন, বুলডোজার নিয়ে কোনও বিজয় মিছিল করা যাবে না। (PTI)

উল্লেখ্য, কলকাতার নিউমার্কেটের কাছে বিজেপির বিজয় মিছিল থেকে বুলডোজার দিয়ে মাংসের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি অভিযোগ করেন, পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল। সেখান থেকেই সিআরপিএফের উপস্থিতিতে নাকি ভাঙা হয় নিউমার্কেটের একটি মাংসের দোকান।

ডেরেক নিজের পোস্টে লেখেন, 'মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতিসাপেক্ষেই, মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদ্‌যাপন হিসাবেই তা করা হয়েছে। সিএপিএফ কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি।' এদিকে রিপোর্ট অনুযায়ী, পুলিশের থেকে বিজয় মিছিলের অনুমতি নেওয়া হয়েছিল। তবে ডেরেকের অভিযোগ উড়িয়েছে পুলিশ। জানানো হয়েছে, সেই বিজয় মিছিলে বুলডোজার নিয়ে যাওয়ার কোনও অনুমতি দেওয়া হয়নি। এই আবহে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এই ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks