কলকাতা পুলিশে ফের বড়সড় প্রশাসনিক রদবদল করল লালবাজার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে ওসি (অফিসার-ইন-চার্জ) এবং অ্যাডিশনাল ওসি-সহ মোট ৩৩ জন ইন্সপেক্টরের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই রদবদলে শহরের প্রায় ২০টি থানার ওসি পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বহু বছর পর একসঙ্গে কলকাতার দুটি সাধারণ থানার ওসি হিসেবে দায়িত্ব পেলেন দুই মহিলা পুলিশ আধিকারিক। রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুলিশের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল।

নতুন তালিকা অনুযায়ী, সিঁথি থানার নতুন ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এর আগে তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। বিধানসভা ভোটের সময় কিছুদিন কালীঘাট থানার ওসির দায়িত্বও সামলেছিলেন তিনি। অন্যদিকে, সরশুনা থানার নতুন ওসি হয়েছেন রূপা সিং। তিনি এতদিন টালিগঞ্জ মহিলা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন পর শহরের দুটি থানার নেতৃত্বে একসঙ্গে দুই মহিলা অফিসারকে নিয়োগ করায় পুলিশ মহলে তাৎপর্যপূর্ণ বার্তা গিয়েছে বলে মনে করা হচ্ছে।
এই রদবদলে ভবানীপুর থানার নতুন ওসি করা হয়েছে রাজীব চট্টোপাধ্যায়কে। ভবানীপুরের বর্তমান ওসি সৌমিত্র বসুকে বদলি করে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে (STF)। চেতলা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিট থানার নতুন ওসি হয়েছেন অমিত চট্টোপাধ্যায়। এছাড়া গৌতম রুজকে ভাঙড় থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুধু থানার ওসি নয়, একাধিক অ্যাডিশনাল ওসি এবং ইন্সপেক্টর পদেও পরিবর্তন আনা হয়েছে। পুলিশের দাবি, প্রশাসনিক কাজকে আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি কলকাতা পুলিশের দ্বিতীয় বড় রদবদল। এর আগে চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের শীর্ষস্তরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে পদোন্নতি দিয়ে যৌথ পুলিশ কমিশনার করা হয়। অন্যদিকে, এসটিএফ-এর ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে বদলি করে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়।
{{/usCountry}}উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি কলকাতা পুলিশের দ্বিতীয় বড় রদবদল। এর আগে চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের শীর্ষস্তরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে পদোন্নতি দিয়ে যৌথ পুলিশ কমিশনার করা হয়। অন্যদিকে, এসটিএফ-এর ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে বদলি করে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়।
{{/usCountry}}এরও আগে রাজ্য সরকার এক ধাক্কায় ১০৮ জন আইসি (ইন্সপেক্টর-ইন-চার্জ)-র বদলির নির্দেশ দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার কলকাতা পুলিশের বিভিন্ন থানায় ব্যাপক রদবদল করা হল। ফলে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন দায়িত্ব পেলেন বহু আধিকারিক। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন, রাজ্যে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলে 'আইনের শাসন' প্রতিষ্ঠা করা হবে। সেই লক্ষ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরে ধারাবাহিক বদলি ও পুনর্বিন্যাস চলছে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র দু'মাসের মধ্যেই পুলিশ প্রশাসনে একের পর এক রদবদল ইঙ্গিত দিচ্ছে, আইনশৃঙ্খলা ব্যবস্থাকে নতুন করে সাজাতে সরকার দ্রুত পদক্ষেপ করছে।