...
...
Next Story

Kolkata Police Update: আরজি কর কাণ্ডের সময় টালা থানার অভিজিৎকে মানিকতলার ওসি করল কমিশন, তারপরই এল 'সাফাই'

অভিজিৎকে মানিকতলা থানার ওসি করে বদলির নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন। তবে সেই বিজ্ঞপ্তি জারির কিছু পরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়…

Published on: Mar 30, 2026, 09:49:34 IST
Advertisement

আরজি কর কাণ্ডের সময় টালা থানার ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল। সেই অভিজিৎকে গ্রেফতারও করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে তিনি ফের পুলিশের দায়িত্বে ফিরেছেন। বর্তমানে পর্ণশ্রী থানায় আছেন তিনি। এহেন অভিজিৎকে মানিকতলা থানার ওসি করে বদলির নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন। তবে সেই বিজ্ঞপ্তি জারির কিছু পরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, অনিচ্ছাকৃতভাবে অভিজিৎ মণ্ডলের নাম বদলির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তিনি পর্ণশ্রী থানার দায়িত্বেই থাকবেন।

বর্তমানে পর্ণশ্রী থানায় আছেন অভিজিৎ মণ্ডল
বর্তমানে পর্ণশ্রী থানায় আছেন অভিজিৎ মণ্ডল

উল্লেখ্য, রবিবার রাজ্যের একাধিক থানার ওসি বদল করে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম, ভবানীপুর সহ রাজ্যের ১৭৩টি থানার ওসি বদল করার বিজ্ঞপ্তি জারি করা হয় ২৯ মার্চ। জানানো হয়, ভবানীপুর থানার ওসি করা হয় সৌমিত্র বসুকে। এর আগে তিনি কলকাতা পুলিশের এসটিএফে ছিলেন। আর নন্দীগ্রাম থানার ওসি করা হয় শুভব্রত নাথকে। তিনি আগে চন্দননগর থানায় কর্মরত ছিলেন। এছাড়া বদল করা হয় গিরিশপার্ক থানার ওসিকে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেড সমাবেশের দিনে এই গিরিশ পার্কেই তুমুল ঝামেলা। হাঁসখালি থানার ওসিকেও বদল করা হয়েছে। কালীঘাট, জোড়াসাঁকো এবং ভাঙড়ের থানারও ওসি বদল করা হয়েছে। গিরিশপার্কে ওসি করা হয় সুমিতকুমার ঘোষকে, হাঁসখালি থানার ওসি হন শিয়ালদহ জিআরপি–র মনতোষ গৌড়, কালীঘাটে ওসি হন গোয়েন্দা বিভাগের উৎপলকুমার ঘোষ, জোড়াসাঁকোতে ওসি হন গোয়েন্দা বিভাগের সুশান্ত মণ্ডল, ভাঙড়ে ওসি হন দেবকুমার বন্দ্যোপাধ্যায়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe