জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতা সহ তৎসংলগ্ন এলাকাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ২ দিন রাতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শীতল দিনের হলু সতর্কতা জারি আছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে ঠেকেছে ১০.২ ডিগ্রিতে। আর দমদম এলাকায় সর্বনিম্ন পারদ গিয়ে ঠেকে ৯.৫ ডিগ্রিতে। এরই পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কুয়াশাচ্ছন্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে সর্বনিম্ন পারদ কিছুটা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে কলকাতায়।

এদিকে উত্তরবঙ্গে দিনের বেলায় সর্বোচ্চ পারদ স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে আগামী ৪-৫ দিন। এদিকে আগামী ২ দিনে উত্তরেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি নামতে পারে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শীতল দিনের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় কুয়াশার প্রভাবের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরের পাহাড়ি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া কোচবিহার এবং জলপাইগুড়িতেও ঘন কুয়াশা থাকতে পারে।
এদিকে কলকাতায় আগমী ৭ ও ৮ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির ঘরে। এরপর ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। এরপর ১০ তারিখ তা ফের হতে পারে ১৩ ডিগ্রি। এরপর ১১ এবং ১২ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। এই ক'দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ থেকে ২২ ডিগ্রির মধ্যে। আর আগামী এক সপ্তাহে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার থেকে ১ ডিগ্রি নীচে থাকতে পারে। ৭ এবং ৮ জানুয়ারি দমদম অঞ্চলে সর্বনিম্ন পারদ থাকতে পারে ১২ ডিগ্রি, ৯ তারিখ তা ১১ ডিগ্রি, ১০ জানুয়ারি দমদম এলকার সর্বনিম্ন পারদ হতে পারে ১২ ডিগ্রি এবং ১১ ও ১২ জানুয়ারি দমদমের সর্বনিম্ন পারদ থাকতে পারে ১৩ ডিগ্রিতে থাকতে পারে।