...
...
Next Story

সুখবর! খোলাই থাকবে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম, মাটির পুতুলেই রামায়ণ-মহাভারত

Nehru Children’s Museum: সম্প্রতি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে তৃতীয় পক্ষের সংস্থা দিয়ে সমীক্ষা চালানো হয়। ওই রিপোর্টে দেখা যায়, মিউজিয়ামে অগ্নিসুরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের প্রয়োজন। যা করতে খরচ পড়বে ৫০ লক্ষ টাকা। তবে ওই খরচ জাদুঘর কর্তৃপক্ষের পক্ষে করা অসম্ভব হয়ে দাঁড়ায়।

Published on: Aug 6, 2026, 23:10:07 IST
Advertisement

Nehru Children’s Museum: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে কেল্লাফতে। কলকাতার ৫৩ বছরের ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেন্স মিউজিয়াম (Nehru Children’s Museum) আপাতত বন্ধ হচ্ছে না। বৃহস্পতিবার মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানানো হয়েছে। এই সুসংবাদে যারপরনাই খুশি তিলোত্তমাবাসী। সম্প্রতি শহরের এই ঐতিহ্যবাহী মিউজিয়ামেকে ঘিরে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছিল। তবে রাজ্য প্রশাসন তৎপর হতেই দুঃশ্চিন্তার সেই কালো মেঘ কেটে গিয়েছে।

খোলাই থাকবে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম (সৌজন্যে টুইটার)
খোলাই থাকবে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম (সৌজন্যে টুইটার)

সম্প্রতি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে তৃতীয় পক্ষের সংস্থা দিয়ে সমীক্ষা চালানো হয়। ওই রিপোর্টে দেখা যায়, মিউজিয়ামে অগ্নিসুরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের প্রয়োজন। যা করতে খরচ পড়বে ৫০ লক্ষ টাকা। তবে ওই খরচ জাদুঘর কর্তৃপক্ষের পক্ষে করা অসম্ভব হয়ে দাঁড়ায়। অথচ রক্ষণাবেক্ষণ না করে মিউজিয়াম চালু রাখলে ঝুঁকির আশঙ্কা থেকে যায়। তাই নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের তরফে জাদুঘর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মিউজিয়াম কর্তৃপক্ষ ১৬ অগাস্ট থেকে প্রতিষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। নিরাপত্তার স্বার্থে প্রায় ৯০০ শিশুর নাচ, আঁকা, আবৃত্তি ও নাটকের ক্লাসও স্থগিত রাখা হয়েছিল। তবে সরকারের তরফে এই প্রতিষ্ঠান অধিগ্রহণের আবেদনও জানানো হয়। সেই আর্জিতে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর দফতর (CMO) তৎপর হয়। সিএমও অফিসের তরফে মিউজিয়ামের ডিরেক্টর সুদীপ শ্রীমলকে ফোন করে বৈঠকের জন্য ডাকা হয়। বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত স্পষ্ট জানিয়ে দেন, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বাংলার ঐতিহ্যের অংশ, তাই এটি কোনওভাবেই বন্ধ হতে দেওয়া হবে না। অবশেষে সরকারের হস্তক্ষেপে পুনরুজ্জীবন পেল নেহরু চিলড্রেন্স মিউজিয়াম।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe