উত্তুরে হাওয়া সক্রিয় থাকলেও শহরে আপাতত কনকনে শীত থেকে কিছুটা রেহাই মিলল। পূর্বাভাস মতোই রবিবার একধাক্কায় তিন ডিগ্রি বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। যার কারণে সামান্য কমল শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘটনায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কী শীঘ্রই শীত বিদায়? আগামী এক সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আগাম আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া

পৌষ মাস শেষ হতে হাতে আর মাত্র কয়েকটা দিন। তার আগে আপাতত আবহাওয়ার বদলের ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, রবিবার ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আগামী ৪৮ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম। পৌষ সংক্রান্তিতে ফের নামবে তাপমাত্রার পারদ। পৌষের শেষ দিন ও মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের ইনিংস শুরু হবে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে কুয়াশা বেশি দেখা যাবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যের উপর পড়বে না। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সংক্রান্তির দিন পারদ অনেকটা নামতে পারে।
এক নজরে উত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। শীতের দাপট একই রকম রয়েছে। ঠান্ডা বাড়াচ্ছ উত্তুরে শীতল হাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু জেলায় ‘কোল্ড ডে’ পরিস্থিতিও অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তালিকায় দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি। এই সমস্ত জেলাতে সতর্কতা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। সম্প্রতি বৃষ্টি হলেও আপাতত সেই পূর্বাভাস নেই।
{{/usCountry}}দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। শীতের দাপট একই রকম রয়েছে। ঠান্ডা বাড়াচ্ছ উত্তুরে শীতল হাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু জেলায় ‘কোল্ড ডে’ পরিস্থিতিও অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তালিকায় দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি। এই সমস্ত জেলাতে সতর্কতা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। সম্প্রতি বৃষ্টি হলেও আপাতত সেই পূর্বাভাস নেই।
{{/usCountry}}