...
...
Next Story

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী অভিনবের মনোয়ন কেন বাতিল হল? কী উঠে আসছে!

TMC Candidate nomination rejected: তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনব ভট্টাচার্যের প্রার্থীপদ কেন বাতিল হল!

Published on: Apr 10, 2026, 22:19:21 IST
Advertisement

শিয়রে ভোট! ২০২৬ বিধানসভা ভোটের আগে, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের প্রার্থী পদে মনোনয়ন এদিন বাতিল হয়। তৃণমূলের পোক্ত জমি কৃষ্ণনগর উত্তরের এই কেন্দ্রে, অবশ্য তৃণমূল বিকল্প প্রার্থীকে তৈরি রেখেছিল। পার্টি এদিন, তাদের এই কেন্দ্রে বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করে। ফলত, অভিনব ভট্টাচার্যের জায়গায় সোমনাথ দত্ত প্রার্থী হন।

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী অভিনবের মনোয়ন কেন বাতিল হল? কী উঠে আসছে!
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী অভিনবের মনোয়ন কেন বাতিল হল? কী উঠে আসছে!

সদ্য শান্তিপুরের সভা থেকে ভরা মঞ্চে অভিনব ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন অভিনব মনোনয়ন জমা দিতে গেলে, তাঁর মনোনয়ন বাতিল করে কমিশন। জানা যাচ্ছে, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ৯এ ধারায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এমনই রিপোর্ট প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে। নির্বাচন সংক্রান্ত বিধি বলছে, কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

এদিকে, মনোনয়ন বাতিলের পর অভিনব ভট্টাচার্য ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন। তবে তারই সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি দলের পাশে রয়েছেন। দল যা বলবে, সেই অনুযায়ী তিনি পদক্ষেপ করবেন। এদিকে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জানান, অভিনবের সঙ্গে ‘ব্যবসা সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওঁর মনোনয়ন বাতিল হয়েছে। আমাদের দ্বিতীয় প্রার্থী হিসাবে সোমনাথ দত্ত ঘাসফুল প্রতীক নিয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’ উল্লেখ্য, এলাকার বহু জায়গাতেই পার্টির তরফে দেওয়াল লিখন হয়ে গিয়েছে। এরপর হল তৃণমূলের প্রার্থী বদল। কৃষ্ণনগরের মেধাবী, স্থানীয় যুবককে প্রার্থী বেছে তৃণমূল এই কেন্দ্রে তাবড় রণকৌশল স্থির করলেও, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে মহুয়া বললেন ‘অভিনব অনেকটা এগিয়ে গিয়েছিল, বাকিটা শেষ করবে সোমনাথ।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe