...
...
Next Story

Kunal on Meeting Suvendu: ‘চা, বিস্কুট খাওয়ালেন’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কেমন আলোচনা হল? মুখ খুললেন কুণাল

কুণাল বলেন,'‘ মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করলাম। উনি চা বিস্কুট খাওয়ালেন। ভাল আলোচনা হল।'

Published on: Jun 18, 2026, 16:39:25 IST
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী ৫ তৃণমূল বিধায়ক এদিন বিধানসভার অধিবেশন শুরুর দিনেই দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই বিধায়কদের মধ্যে ছিলেন কুণাল ঘোষও। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে তিনি তৃণমূলের বিদ্রোহী শিবিরকে খোঁচা দিতে ছাড়লেন না।

‘চা, বিস্কুট খাওয়ালেন’, মুখ্যমন্ত্রীর সঙ্গে কেমন আলোচনা হল? মুখ খুললেন কুণাল. (PTI Photo)(PTI05_31_2026_000353B) (PTI)
‘চা, বিস্কুট খাওয়ালেন’, মুখ্যমন্ত্রীর সঙ্গে কেমন আলোচনা হল? মুখ খুললেন কুণাল. (PTI Photo)(PTI05_31_2026_000353B) (PTI)

এদিন বৈঠকের পর কুণাল ঘোষ বলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায় করি। অনেকে চাপে গেছেন। আমরা দিল্লির গ্যারেজে দাঁড়িয়ে থাকা লোক নয়। উল্টো শিবির থেকে ভয় দেখানো হচ্ছে।’ একই সঙ্গে তিনি আলোচনা প্রসঙ্গে বলেন, ‘ মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করলাম। উনি চা বিস্কুট খাওয়ালেন। ভাল আলোচনা হল। বিরোধী দলনেতা একটা থানায় যাননি। আক্রান্তদের পাশে যাননি। হকার উচ্ছেদ নিয়ে রাস্তায় নামেননি। রাজ্যপাল বলেছেন মহিলাদের ওপর অত্যাচার হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের রাজনীতি করেন।’ নাম না করে খোঁচার সুরে কুণাল এদিন বলেন, ‘আমরা চাটনচরিতকে মানিনা। ব্যাকডোর দিয়ে ছুরি মারা বিরোধী দলনেতাকে মানি না। মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছেন। আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে বলেছেন।’ এর আগে, কুণাল ঘোষ বলেন, ‘ আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য।’ বিধানসভায় বক্তব্যের জন্য আলাদা সময় গ্রহণ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন,' ওই চাটন ঋতর থেকে সময় চাইব না। আমরাও আলাদা সময় পাব। যেমন নওশাদ, সিপিএম, কংগ্রেস সময় পাবে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল। আমরা গঠনমূলক বিরোধিতা করব। এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe