...
...
Next Story

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যুবক পুলিশের জালে, তাঁর অবশ্য দাবি- আবেদনই করেননি

অভিযোগ পাওয়ার পর তদন্তকারীরা রাকিবুল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখন বিষয়টি খতিয়ে দেখছে। এই ধরনের প্রতারণা বা জালিয়াতির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, এর নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছিল কি না, এই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Published on: May 28, 2026, 12:52:40 IST
Advertisement

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, ধৃতের নাম রাকিবুল শেখ। অভিযোগ, মহিলাদের জন্য চালু সরকারি প্রকল্পের সুবিধা পেতেন এই ব্যক্তি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাকিবুলের নাম নেন নবান্নের বৈঠকে। এই আবহে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ পাওয়ার পর তদন্তকারীরা রাকিবুল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখন বিষয়টি খতিয়ে দেখছে। এই ধরনের প্রতারণা বা জালিয়াতির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, এর নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছিল কি না, এই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

ধৃত রাকিবুলের বক্তব্য, দুর্নীতি আমি একা করিনি, আরও অনেকেই করেছে।
ধৃত রাকিবুলের বক্তব্য, দুর্নীতি আমি একা করিনি, আরও অনেকেই করেছে।

এদিকে ধৃত রাকিবুলের বক্তব্য, দুর্নীতি আমি একা করিনি, আরও অনেকেই করেছে। এর আগে মুখ্যমন্ত্রী নিজে দাবি করেন, ২ কোটি ৯০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হলেও তার মধ্যে ৩০ লাখ নাম ভুয়ো। সেই সময়ই রাকিবুলের নাম নিয়েছিলেন তিনি। শুভেন্দু বলেছিলেন, 'লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা ঠিকমতো যাচাই করা হয়নি। যেটি মহিলাদের জন্য নির্দিষ্ট প্রকল্প, সেখানেও ভেজাল ঢুকে গেছে। বহরমপুরের রাকিবুল শেখ, বাবার নাম মনসুর শেখ, তিনিও নিয়মিত টাকা পাচ্ছেন। এটি ভেরিফিকেশনের গাফিলতি ছাড়া আর কিছু নয়।'

এদিকে এই নিয়ে রাকিবুল জানান, তিনি আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারে না। তাঁর কথায়, 'আমি কোনও আবেদন করিনি। তবে আমার অ্যাকাউন্টে অনেকদিন ধরেই টাকা আসছিল। ব্যালেন্স চেক করতে গিয়েই প্রথম বুঝি। কারও কাছে অভিযোগ করিনি, বন্ধুরাই বারণ করেছিল। আমি একা দুর্নীতি করিনি। আরও লোক আছে। সরকার নিয়ম মতো ব্যবস্থা নিলে আমার কিছু বলার নেই।' পরে বুধবারই সন্ধ্যায় বহরমপুর থেকে রাকিবুল শেখকে পাকড়াও করে পুলিশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe