...
...
Next Story

WB Winter Forecast till 9th February: শেষবেলায় ‘গরমের তেজ’ রুখছে শীত! এই সপ্তাহে ঠান্ডা বাড়বে? কোন জেলায় ঘন কুয়াশা?

পশ্চিমবঙ্গে শীতের দাপট না বাড়লেও গরমের তেজ কিছুটা কম থাকল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পারদ একটু চড়লেও কিছুটা হলেও শীত-শীত ভাব থেকেছে। যা ভোরের দিকে মালুম হয়েছে। আবার রাতের দিকে মালুম হবে। আগানী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

Published on: Feb 3, 2026, 14:55:20 IST
Advertisement

ফেব্রুয়ারির প্রথম তিনদিনে কিছুটা স্বস্তি দিল শীত। দাপুটে কামব্যাক না হলেও রুখে দিল গরমের তেজ। তার জেরে জানুয়ারির শেষের দিকে যে বেশ গরম-গরম লাগছিল, এখন সেখান থেকে কিছুটা মুক্তি মিলেছে। আজ সামান্য কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পারদ একটু চড়লেও কিছুটা হলেও শীত-শীত ভাব থেকেছে। যা ভোরের দিকে মালুম হয়েছে। আবার রাতের দিকে মালুম হবে। পারদ কিছুটা চড়লেও একেবারে লাফিয়ে বাড়বে না তাপমাত্রা। পারদ চড়তে পারে কিছুটা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বিশেষ হেরফের হবে না। সর্বোচ্চ তাপমাত্রার (দিনের তাপমাত্রা) ক্ষেত্রেও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

কোন কোন জেলায় কুয়াশা পড়বে?

পশ্চিমবঙ্গে শীতের দাপট না বাড়লেও গরমের তেজ কিছুটা কম থাকল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গে শীতের দাপট না বাড়লেও গরমের তেজ কিছুটা কম থাকল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আগামী সপ্তাহখানেক পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়াও শুষ্ক থাকবে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে কয়েকদিন কুয়াশা পড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

বাকি জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে কতটা?

শুধুমাত্র বৃহস্পতিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। সেজন্য ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া) কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকছে?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe