...
...
Next Story

Left Front releases candidates: গড়বেতায় চমক দিয়ে বামেরা প্রকাশ করল তৃতীয় তালিকা! ১৫ আসনের কে কোথায় প্রার্থী?

গড়বেতা কেন্দ্রের প্রার্থী, কে এই তপন ঘোষ?

Published on: Mar 23, 2026, 22:25:06 IST
Advertisement

২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নামের তৃতীয় তালিকা সোমবার প্রকাশ করল বামেরা। এই তালিকায় ১৫ জনের নাম রয়েছে। তবে তালিকায় সবচেয়ে বড় চমক হল গড়বেতা কেন্দ্র। এই কেন্দ্রের প্রার্থী তপন ঘোষ। যে নাম ছোট আঙাড়িয়া কাণ্ডে লাইমলাইটে এসেছিল।

গড়বেতায় চমক দিয়ে সিপিএম প্রকাশ করল তৃতীয় তালিকা! ১৫ আসনের কে কোথায় প্রার্থী?
গড়বেতায় চমক দিয়ে সিপিএম প্রকাশ করল তৃতীয় তালিকা! ১৫ আসনের কে কোথায় প্রার্থী?

গড়বেতার এককালের দোর্দণ্ডপ্রতাপ সিপিআইএম নেতা তপন ঘোষ পেশায় প্রাক্তন স্কুল শিক্ষক। ছোট আঙারিয়া হত্যাকাণ্ড এবং নন্দীগ্রামে খুন-অপহরণে জড়িত থাকার অভিযোগে তপন-সুকুর, এই দুই নাম এককালে কেড়েছিল শিরোনাম! সেই পর্বের কেন্দ্রে রয়েছে ২০০১ সালের এক ঘটনা। সেদিন গড়বেতার ছোট আঙারিয়ায় এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার অভিযোগ ওঠে। সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। অভিযোগ ওঠে তপন-সুকুর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। রুজু হয়েছিল এফআইআর। এরপর ২০০৭ সালে নন্দীগ্রামে এক মিছিলে হামলা ও অপহরণের অভিযোগ ওঠে তপন-সুকুরদের বিরুদ্ধে। একটা সময় সিপিএমের মন্ত্রী সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ সহকারী হিসাবে তপন ঘোষ ও সুকুর আলির নাম একযোগে উচ্চারিত হত গড়বেতা এলাকায়। সেই তপন-সুকুরদের মধ্যেকার তপন ঘোষ এবার বামেদের গড়বেতার প্রার্থী। এছাড়াও বাকি ১৪ আসনে বামেদের কে কোথায় প্রার্থী হয়েছেন, দেখা যাক।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe