...
...
Next Story

Kolkata Metro: ইদের ছুটির দিন শহরে কম চলবে মেট্রো! বৃহস্পতিতে কোন রুটে কতগুলি চলবে?

Eid 2026: ইদের দিন অপরিবর্তিত থাকছে প্রথম ও শেষ ট্রেনের সময়।

Published on: May 26, 2026, 20:56:23 IST
Advertisement

রাজ্য সরকারের তরফে আগেই ২৮ মে, ২০২৬ দিনটিকে ইদের ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। এর আগে, ইদের ছুটি ২ দিন থাকলেও, চলতি বছরে নতুন সরকার রাজ্যে আসার পর এই ছুটির দিন একদিন নির্দিষ্ট করা হয়েছে। এদিকে, যেহেতু বৃহস্পতিবার ২৮ মে সরকারি ছুটি রয়েছে, তাই সেদিন কলকাতায় মেট্রো সংখ্যা কম রয়েছে।

ইদের ছুটির দিন শহরে কম চলবে মেট্রো! বৃহস্পতিতে কোন রুটে কতগুলি চলবে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)
ইদের ছুটির দিন শহরে কম চলবে মেট্রো! বৃহস্পতিতে কোন রুটে কতগুলি চলবে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

ইদের দিন অপরিবর্তিত থাকছে প্রথম ও শেষ ট্রেনের সময়। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু লাইন , গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে মেট্রোর সংখ্যা খানিকটা কমানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এই ব্লু লাইনে চলাচল করা মেট্রোর সংখ্যা সাধারণত ২৬০টি । তবে, বৃহস্পতিবার চলবে ২৪৬টি মেট্রো। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ – শিয়ালদহ , হাওড়া ময়দান – এসপ্ল্যানেডকে ঘিরে গ্রিন লাইন। বৃহস্পতিবার গ্রিন লাইনে চলবে ২০৪ টি। সাধারণত এই লাইনে চলে ২২৮ টি মেট্রো। নোয়াপাড়া – বারাসাত বারাসাত ভায়া বিমানবন্দর রুটের ইয়েলো লাইন, সেখানে সাধারণত ১২০টি মেট্রো চলে। পরিবর্তে ওই দিন মাত্র ৯২টি মেট্রো চলবে।

উল্লেখ্য, সরকারি ছুটির দিনে সাধারণত অফিসযাত্রীদের ভিড় কম থাকে। ফলত, বাসে, ট্রামে,ট্রেনে বা মেট্রোয় যাত্রীদের ভিড়ের চাপ থাকে না। সেই জায়গা থেকেই এই দিনে কম সংখ্যক মেট্রো চালানো হচ্ছে। সেই মতো ইদের দিনেও মেট্রো কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এদিন ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্য়বধান কিছুটা বাড়বে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উৎসবের দিনে পার্পল লাইন (জোকা – মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায়) মেট্রো পরিষেবায় কোনও বদল হচ্ছে না। এই দুটি রুটেই বাকি দিনের মতোই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল করবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe