...
...
Next Story

Weather Update: ভরা ভাদ্রেও বৃষ্টির দাপট! তিলোত্তমায় মেঘলা আকাশ, রবিবার ফের কোন কোন জেলায় সতর্কতা?

Weather Update: এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

Published on: Sep 6, 2026, 11:23:00 IST
Advertisement

Weather Update: রাজ্যে জুড়ে এখনও বৃষ্টির দাপট (West Bengal Weather Update)। শুক্রবার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকলেও শনিবার দুপুর হতেই ফের বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবারও রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতাতেও মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

তিলোত্তমায় মেঘলা আকাশ, রবিবার ফের কোন কোন জেলায় সতর্কতা? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
তিলোত্তমায় মেঘলা আকাশ, রবিবার ফের কোন কোন জেলায় সতর্কতা? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর একটি অক্ষরেখা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়ে রয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। মাঝে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে ফের মেঘ জমতে পারে। এরপর কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে।

আগামী মঙ্গলবার থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে মঙ্গলবার হুগলি ও উত্তর ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে (North Bengal Weather) বর্ষার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি, মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks