যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা বিতর্কিত মূর্তি সদ্য সরানো হয়েছে। সেই চর্চা রাজ্য জুড়ে। যুবভাকতীর সামনে থাকা ‘কোমরের ওপর বল’ মূর্তিতে জুতো ও মোজার অংশ ছেড়ে বাকি অংশ সরানো হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, লেকটাউনে লিওনেল মেসির মূর্তি ঘিরে এবার নতুন খবর। জানা যাচ্ছে, লেকটাউনে লিওনেল মেসির মূর্তি হাওয়ায় দুলছে। মূর্তিটি ভেঙে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা। সেই পরিস্থিতি এড়াতে, সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, স্থানীয়রা থানায় অভিযোগ করেছেন যে, লেকটাউনে মেসির মূর্তিটি দুলছে হাওয়ায়। মূর্তি যখন, তখন ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। তারপরই ইঞ্জিনিয়ার, পুলিশ ও আধিকারিকরা পরিদর্শনে আসেন। বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে, সোমবার রাতের মধ্যেই মেসির ওই ৭০ ফুটের মূর্তি সম্ভবত লেকটাউন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে এই মূর্তিটি গত ডিসেম্বর মাসে বসানো হয়েছিল লেকটাউনে। সেই সময় কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। বিশ্বখ্যাত ফুটবল তারকাকে দেখতে সেদিন মাঠে ভিড় করেছিলেন অগণিত ভক্ত। তবে যুবভারতীতে সেই মেসিকে ঘিরে অনুষ্ঠানে বাঁধে গোল! মেসিকে ঠিকভাবে দেখতে না পেয়ে মাঠে তৈরি হয় বিশৃঙ্খলা। ততক্ষণে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। সেই ঘটনার আগে, আর্জেন্টেনিয় তারকা মেসি নিজে ভার্চুয়ালি এই লেকটাউনের সেই মূর্তি উন্মোচন করেছিলেন। জানা যায়, শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন মেসির মূর্তি তৈরির প্রকল্পের।
জানা যাচ্ছে, মূর্তির নিচের অংশের মাটি ধসে গিয়েছে। চারদিকে পাথর-মাটি বেরিয়ে পড়েছে। ফলে মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে, মূর্তির নিচে থাকা স্ক্রিনে বহু মানুষই এই সময় সেখানে আইপিএলর ম্যাচ দেখে থাকেন। ফলে সন্ধ্যার দিকে জনসমাগম হয়। সেই সময় মূর্তি ভেঙে পড়লে বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা।
{{/usCountry}}জানা যাচ্ছে, মূর্তির নিচের অংশের মাটি ধসে গিয়েছে। চারদিকে পাথর-মাটি বেরিয়ে পড়েছে। ফলে মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে, মূর্তির নিচে থাকা স্ক্রিনে বহু মানুষই এই সময় সেখানে আইপিএলর ম্যাচ দেখে থাকেন। ফলে সন্ধ্যার দিকে জনসমাগম হয়। সেই সময় মূর্তি ভেঙে পড়লে বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা।
{{/usCountry}}