...
...
Next Story

Local Trains Cancelled in Howrah Division: প্রায় আড়াই মাস ধরে ধাপে-ধাপে কাজ চলবে, একাধিক লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়

প্রায় আড়াই মাস ধরে ধাপে-ধাপে কাজ চলবে, একাধিক লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়। কাটোয়া-হাওড়া, ব্যান্ডেল-কাটোয়া শাখার বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। একাধিক লোকাল ট্রেনের সময়সূচিও পরিবর্তন করে দিয়েছে পূর্ব রেল।

Published on: Feb 18, 2026, 22:19:51 IST
Advertisement

প্রায় আড়াই মাস ধরে পর্যায়ক্রমে কাজ চলবে। মোট ২৪ দিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল হাওড়া ডিভিশনে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, বাঁশবেড়িয়া এবং ত্রিবেণী স্টেশনের মাঝে একটি নতুন রোড ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হতে চলেছে। এই কাজের জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মে ২০২৬ পর্যায়ক্রমে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হবে। ওই সময়ের মধ্যে মোট ২৪ দিন ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। আর প্রতিদিন তিন ঘণ্টা থাকবে সেই ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক। তার জেরে ব্যান্ডেল-কাটোয়া এবং হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়বে।

​কোন কোন দিন ট্রেন বাতিল থাকবে?

প্রায় আড়াই মাস ধরে ধাপে-ধাপে কাজ চলবে, একাধিক লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
প্রায় আড়াই মাস ধরে ধাপে-ধাপে কাজ চলবে, একাধিক লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন চারটি ট্রেন বাতিল থাকছে। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখে নিন -

১) ৩৭৯২২ ​কাটোয়া-হাওড়া লোকাল।

২) ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল।

৩) ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল। ​

৪) ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল।

কোন কোন ​ট্রেনের সময়সূচিতে রদবদল করা হয়েছে?

শুধুমাত্র বাতিল নয়, কাজের দিনগুলিতে কয়েকটি ট্রেনের সময়ও হেরফের করে দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের একাধিক দিনে (১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ, ৪ মার্চ, ২৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৬ এপ্রিল, ২৭ এপ্রিল এবং ২৮ এপ্রিল।) নিম্নলিখিত পরিবর্তনগুলি কার্যকর হবে -

১) ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল: দুপুর ১টার পরিবর্তে দুপুর ১টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। এছাড়াও যাত্রাপথে ট্রেনটি প্রায় ৭০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

​এছাড়াও ২৯ এপ্রিল, ৩০ এপ্রিল, ১ মে, ২ মে এবং ৩ মে ব্যান্ডেল-কাটোয়া লোকালের সময় হেরফের করা হয়েছে। ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল রাত ৩ টে ৫ মিনিটের পরিবর্তে ভোর ৪টে ৫ মিনিটে ব্যান্ডেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe