...
...
Next Story

LPG Cylinder Scarcity Cyber Fraud: এলপিজি সংকটের আতঙ্ককে কাজে লাগাতে চাইছে সাইবার জালিয়াতরা, সতর্ক করল পুলিশ

'বিশেষ কোটায়' দুদিনে গ্যাস পাইয়ে দেওয়ার নাম করে লিঙ্কে ক্লিক করতে বলছে সাইবার জালিয়াতরা। আবার সাইবার জালিয়াতরা সাধারণ মানুষকে ফোন করে দাবি করছে, সংশ্লিষ্ট গ্রাহকরা নাকি ২৫ দিনের মধ্যেই গ্যাস বুকিং করেছেন বলে তাদের কাছে খবর আছে। এই কাজ নাকি শাস্তিযোগ্য অপরাধ। এই আবহে সেই গ্রাহককে ফর্ম বলতে বলা হয়।

Published on: Mar 13, 2026, 11:29:23 IST
By
Prefer HTon Google
Advertisement

এলপিজি সংকটের আবহে অনেকেই মোবাইলের মাধ্যমে বুকিং করতে পারছেন না গ্যাস সিলিন্ডারের। এই পরিস্থিতিতে সাইবার জালিয়াতরা মানুষকে লুটতে নয়া ফাঁদ পেতেছে। 'বিশেষ কোটায়' দুদিনে গ্যাস পাইয়ে দেওয়ার নাম করে লিঙ্কে ক্লিক করতে বলছে সাইবার জালিয়াতরা। এই নিয়ে লালবাজারের সাইবার অপরাধ শাখার পক্ষ থেকে প্রত্যেক ডিভিশনের সাইবার শাখাকে সতর্ক করা হয়েছে।

Prayagraj: A police personnel loads an LPG cylinder on a bike, amid supply crisis in the country, in Prayagraj, Uttar Pradesh, Friday, March 13, 2026. (PTI Photo)(PTI03_13_2026_000014B) (PTI)
Prayagraj: A police personnel loads an LPG cylinder on a bike, amid supply crisis in the country, in Prayagraj, Uttar Pradesh, Friday, March 13, 2026. (PTI Photo)(PTI03_13_2026_000014B) (PTI)

জানা গিয়েছে, অন্য একভাবেও জালিয়াতি করা হচ্ছে। সাইবার জালিয়াতরা সাধারণ মানুষকে ফোন করে নিজেদের কেন্দ্রীয় সরকারি কর্মীর পরিচয় দিয়ে কথা বলছে। সেই সব জালিয়াতরা নাকি দাবি করছে, সংশ্লিষ্ট গ্রাহকরা নাকি ২৫ দিনের মধ্যেই গ্যাস বুকিং করেছেন বলে তাদের কাছে খবর আছে। এই কাজ নাকি শাস্তিযোগ্য অপরাধ। এই আবহে সেই গ্রাহককে ফর্ম বলতে বলা হয়। এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো হয়। এতে ক্লিক করলেই সেই ব্য়ক্তির মোবাইলের নিয়ন্ত্রণে চলে যায় জালিয়াতদের কাছে। এই আবহে কেউ যদি এই ধরনের ফোন পান, তাহলে তা অগ্রাহ্য করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে।

এরই মাঝে এলপিজি সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে রাজ্যে। এই আবহে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, গৃহস্থের রান্নাঘরের পাশাপাশি স্কুল এবং হাসপাতালে গ্যাস সরবরাহে টান পড়বে না। এই আবহে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর জারি করেছে রাজ্য সরকার। সঙ্গে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কমিটি গঠন করে দিয়ে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। কন্ট্রোল রুমের নম্বর হল ১০৭০/২২১৪৩৫২৬/ ৮৬৯৭৯৮১০৭০। চালু করা হচ্ছে হেল্পলাইনও। এদিকে গ্রাহকদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে নবান্ন। বুকিং নিয়ে তাঁরা সমস্যায় পড়লে ৪৯৫০৬১০১/ ৩৫০২৬২১৪/ ২৪৮৭৪৪০০ নম্বরে কল করতে বলা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe