...
...
Next Story

LPG Gas Cylinder Prices February 2026: LPG সিলিন্ডারের দাম বাড়ল কলকাতায়! বাজেটের আগে কোন শহরে রান্নার গ্যাসের দর কত?

পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। ফলে পরপর দু'মাসে সিলিন্ডারের দাম বাড়ানো হল। ফেব্রুয়ারিতে গ্যাস সিলিন্ডারের দাম কত?

Published on: Feb 1, 2026, 01:13:28 IST
Advertisement

যে আশঙ্কাটা করা হচ্ছিল, সেটাই হল। ফেব্রুয়ারির শুরুতেই বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তবে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের আগে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল না। অর্থাৎ ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র বাড়ানো হল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় যেমন একটি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৯.৫ টাকা। আর চারটি মহানগরীর সবথেকে বেশি দাম বৃদ্ধি পেয়েছে চেন্নাইয়ে। সেখানে প্রতিটি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা।

গ্যাস সিলিন্ডারের দাম যে বাড়বে, সেটা প্রত্যাশিতই ছিল

কেন্দ্রীয় বাজেটের আগে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। অপরিবর্তিত থাকল ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
কেন্দ্রীয় বাজেটের আগে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। অপরিবর্তিত থাকল ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

তবে দামটা যে বাড়বে, তা প্রত্যাশিত ছিল। কারণ কিছুটা হঠাৎ করেই বিশ্ব বাজারে রান্নার গ্যাসের কাঁচামালি প্রোপেন এবং বুটেনের খরচ বেড়ে গিয়েছে। আর সেই দাম বৃদ্ধির নেপথ্যে আছে আমেরিকা ও ইরানের সংঘাতের আবহ। তার জেরে প্রোপেন এবং বুটেনের আমদানির খরচ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও ডলারের নিরিখে টাকার দাম পড়ে যাওয়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে।

সেই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে যে গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে, সেটা মোটামুটি প্রত্যাশিতই ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর ঝুঁকি নেওয়া হয় কিনা, সেদিকে নজর ছিল। সেই পথে হাঁটা হল না।

ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে?

১) দিল্লি: ১,৭৪০.৫ টাকা। ফেব্রুয়ারিতে ৪৯ টাকা বাড়ল দাম।

২) কলকাতা: জানুয়ারিতে কলকাতায় দাম ছিল ১,৭৯৫ টাকা। সেটা ফেব্রুয়ারিতে ৪৯.৫ টাকা বেড়ে ১,৮৪৪.৫ টাকায় ঠেকেছে।

৩) মুম্বই: ১,৬৯২ টাকা। কলকাতার মতো মুম্বইয়ে ৪৯.৫ টাকা বেড়েছে প্রতিটি সিলিন্ডারের দাম।

১) কলকাতা: ৮৭৯ টাকা।

২) দিল্লি: ৮৫৩ টাকা।

৩) মুম্বই: ৮৫২.৫ টাকা।

৪) চেন্নাই: ৮৬৮.৫ টাকা।

উল্লেখ্য, জানুয়ারিতেও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল। গত মাসের শুরুতেই কলকাতায় ১১১ টাকা দাম বেড়েছিল। এবার সেটা বাড়ল ৪৯.৫ টাকা। ফলে দু'মাসে তিলোত্তমায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬০.৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরেও পরপর দু'মাসে বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর গত এপ্রিল থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত আছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe