Lucknow professor 'Darling' comment row: 'ডার্লিং, তোমার জন্য ফাঁস প্রশ্নপত্র আছে…..', ছাত্রীকে ‘বাড়িতে ডাকলেন’ অধ্যাপক
Lucknow professor 'Darling' comment row: ছাত্রীকে হেনস্থার অভিযোগে লখনউ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে পাকড়াও করা হল। অভিযুক্ত অধ্যাপক দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে।
Lucknow professor 'Darling' comment row: 'ডার্লিং, তোমার জন্য দুটি প্রশ্নপত্র রেখে দিয়েছি। তুমি কখন এসে আমার সঙ্গে দেখা করবে?' - এক ছাত্রীকে এমনই কথা বলার অভিযোগ উঠল লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে। নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে যখন পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে, তখন এই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। ওই ছাত্রীর অভিযোগ, সহকারী অধ্যাপক পরমজিৎ সিং ডেকেছিলেন, যাতে তাঁকে ফের যৌন হেনস্থা করতে পারেন। ইতিমধ্যে অধ্যাপককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তিনি দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে।

ছাত্রীকে বাড়িতে যাওয়ার জন্য চাপ দেন অধ্যাপক, উঠল অভিযোগ
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপকে কেন্দ্র করে। অভিযোগ, লখনউ বিশ্ববিদ্যালয়ের ওই সহকারী অধ্যাপক পরীক্ষার আগেই প্রশ্নপত্র দেওয়ার নাম করে জুলজি বিভাগের এক বিএসসি ছাত্রীকে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। অডিয়ো ক্লিপে ছাত্রীকে বলতে শোনা যায়, 'স্যার, আমি পড়েছি এবং সিলেবাস শেষ করে ফেলেছি।' যদিও তারপরও ছাত্রীকে দেখা করার জন্য সহকারী অধ্যাপক জোর করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।
কমিটি গঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
সেই অডিয়ো ক্লিপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন ছাত্রী। তারপরই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কন্ট্রোলার অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয়। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেপি সাইনি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং ক্যাম্পাসের সুরক্ষার স্বার্থে তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের নৈতিক স্খলন এবং অপরাধমূলক কাজের বিরুদ্ধে তাদের সবসময়ই ‘জিরো-টলারেন্স’ নীতি রয়েছে।
কঠোর শাস্তির দাবি করল ABVP
তারইমধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) তরফে অভিযুক্ত সহকারী অধ্যাপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হয়। লখনউ বিশ্ববিদ্যালয় এবিভিপি ইউনিটের সভাপতি জয় শ্রীবাস্তব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় পুলিশ এবং উত্তর প্রদেশ সরকারের উচিত পরীক্ষার স্বচ্ছতা ও যৌন হয়রানি সংক্রান্ত কঠোর বিধান প্রয়োগ করে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


