NEET-UG 2026 Paper Leak Kingpin: নিট প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড ভিতরের লোকই! ধরল CBI, যোগ মিলল পার্লারের মহিলারও
NEET-UG 2026 Paper Leak Kingpin: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা নিটের প্রশ্নফাঁসের ঘটনায় ‘মাস্টারমাইন্ড’-র কাছে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেইসঙ্গে এক মহিলার নামও উঠে এসেছে। যিনি বিউটি পার্লার চালাতেন।
NEET-UG 2026 Paper Leak Kingpin: নিট (স্নাতক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক চাঞ্চল্যকর মোড় এল। দেশজুড়ে তীব্র ক্ষোভ এবং আলোড়নের মধ্যে এই কেলেঙ্কারির মূল হোতা বা 'কিংপিন'-কে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম পিভি কুলকার্নি। তিনি পুণের রসায়নের অবসরপ্রাপ্ত অধ্যাপক। নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএয়ের পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার সুবাদে তাঁর কাছে প্রশ্নপত্র দেখার সুযোগ ছিল। আর সেই সুযোগ নিয়েই তিনি প্রায় ২৩ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন বলে অভিযোগ উঠেছে।

কীভাবে চলত প্রশ্ন ফাঁসের অপারেশন?
সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে অত্যন্ত সুপরিকল্পিত এক অপরাধের চিত্র। এপ্রিল মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক দিনকয়েক আগে পুণের অধ্যাপক তাঁর নিজের বাড়িতে একটি গোপন কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন। সেই কোচিং ক্লাসে একাধিক প্রশ্ন বলেছিলেন। দিয়েছিলেন অপশন। বলে দিয়েছিলেন সঠিক উত্তরও। যেগুলি পড়ুয়ারা নিজেদের খাতায় লিখে নিয়েছিলেন। পরবর্তীতে আসল প্রশ্নপত্রের সঙ্গে সেটা মিলিয়ে দেখা হয়েছিল, তখন অনেকটাই মিলে গিয়েছিল। আর সেই সূত্র ধরেই প্রশ্নপত্র ফাঁসের ‘উৎসে’ সিবিআই পৌঁছে যায় বলে দাবি করেছেন এক আধিকারিক।
বিউটি পার্লার চালানো মহিলা
আর সেই তদন্তের মধ্যেই পুণের অধ্যাপকের সঙ্গে যোগ থাকা মনীষা ওয়াঘমোরে নামে এক মহিলার নাম উঠে এসেছে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি বিউটি পার্লার চালাতেন। পড়ুয়াদের নিট পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া এবং কলেজে ভরতি করিয়ে দেওয়ার টোপ দিয়েছিলেন। তিনি পড়ুয়াদের থেকে লাখ-লাখ টাকা দিতেন এবং তাঁদের সঙ্গে পুণের অধ্যাপকের সঙ্গে আলাপ করিয়ে দিতেন।
নতুন করে NEET, লাগবে না টাকা
তারইমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন নতুন করে নিট পরীক্ষা হবে। প্রশ্নপত্র ফাঁসের জন্য পুরো নিট পরীক্ষাই বাতিল করে দেওয়া হয়। মাসখানেক পরে নতুন করে পুরো পরীক্ষা নেওয়া হবে। সেজন্য প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
সেইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও একটি বড় সংস্কারের কথা জানিয়েছেন। আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে নিট পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইন মোডে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। বর্তমানে সিবিআই ধৃতদের রিমান্ডে নিয়ে জেরা করছে এবং এই চক্রের পেছনে কোনো প্রভাবশালী মাথা বা বড়সড় কোচিং ইনস্টিটিউটের হাত রয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


