NEET 2026 Question Paper Leak: ফিজিক্সে মাত্র ৯, বাবা ১০ লাখে কিনেছিল নিটের প্রশ্নপত্র; ‘ডাক্তার’ হতে চায় ঋষি

NEET 2026 Question Paper Leak: গ্রেস মার্কস নিয়ে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করেছিল ঋষি নামে এক ছাত্র। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করতে যার কালঘাম ছুটে গিয়েছিল, তার বাবাই লাখ-লাখ টাকা খরচ করে নিটের প্রশ্নপত্র কিনেছিল বলে অভিযোগ উঠেছে।

Published on: May 15, 2026 9:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

NEET 2026 Question Paper Leak: দেশজুড়ে নিট বিতর্ক থামার নাম নেই। পরীক্ষা বাতিলের পর সিবিআই তদন্তে প্রতিদিনই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি জয়পুরের জমওয়ারামগড় এলাকার বিওয়াল পরিবারের কীর্তি সামনে আসতেই চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করতে যার কালঘাম ছুটে গিয়েছিল, তার বাবাই লাখ-লাখ টাকা খরচ করে নিটের প্রশ্নপত্র কিনেছিল বলে অভিযোগ উঠেছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক ধৃত। (ছবি সৌজন্যে পিটিআই)
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক ধৃত। (ছবি সৌজন্যে পিটিআই)

দ্বাদশের মার্কশিটে করুণ দশা

রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ছাত্র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কোনওমতে দ্বিতীয় বিভাগে পাশ করেছিল - ‘গ্রেস মার্কস’ তথা অতিরিক্ত নম্বরের সুবাদে। দ্বাদশ শ্রেণির থিওরি পরীক্ষার নম্বর শুনলে যে কেউ অবাক হবেন। ফিজিক্সে পেয়েছিল মাত্র ৯ নম্বর। কেমিস্ট্রিতে ১৫ এবং বায়োলজিতে ২০। অর্থাৎ, বিজ্ঞানের মৌলিক বিষয়ে ন্যূনতম দখল না থাকা সত্ত্বেও ডাক্তার হওয়ার দৌড়ে শামিল হয়েছিল।

আরও পড়ুন: UPSC Success Story: অদম্য জেদ, ১১ বছরের লড়াই: সব সুযোগ শেষেও কীভাবে UPSC IFS-তে দ্বিতীয় হলেন অংশুমান?

১০ লক্ষ টাকায় কেনা হয়েছিল ভবিষ্যৎ

সিবিআই জেরায় ওই ছাত্রের বাবা দীনেশ বিওয়াল স্বীকার করেছেন যে, তিনি তাঁর ছেলে এবং ভাইপোর জন্য মোটা টাকা খরচ করে প্রশ্নপত্র জোগাড় করেছিলেন। দীনেশের বয়ান অনুযায়ী, পরীক্ষার প্রায় ১৫ ঘণ্টা আগেই প্রশ্নপত্র তাঁদের হাতে পৌঁছে গিয়েছিল। এই কারসাজির জন্য প্রায় ১০ লক্ষ টাকা লেনদেন হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। মূলত একটি অ্যাপ এবং পিডিএফ ফাইলের মাধ্যমে এই প্রশ্নপত্র পাচার করা হয়েছিল।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: 'বড় কালেক্টর নাকি?', ডাক্তারির সময় কটাক্ষ শুনে চাপে জেদ, IAS হলেন প্রিয়াঙ্কা

লিক হওয়া প্রশ্ন পেয়েও মেলেনি সাফল্য

সংবাদমাধ্যম আজতকের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার আগের রাতে হাতে প্রশ্ন এবং উত্তর পেয়েও ওই ছাত্র নিট পরীক্ষায় ভালো ফল করতে পারেনি। ৬০০-র বেশি নম্বর পাওয়ার লক্ষ্যে প্রশ্ন কেনা হলেও পরীক্ষায় মাত্র ১০৭ নম্বর পেয়েছিল। লিক হওয়া প্রশ্ন পাওয়া সত্ত্বেও এমন ব্যর্থতা প্রমাণ করে যে সংশ্লিষ্ট ছাত্রটির মেধা কোন স্তরে ছিল। এই তথ্য সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের প্রশ্ন— যদি প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে না আসত এবং কোনওভাবে ওই ছাত্র ডাক্তারিতে সুযোগ পেয়ে যেতেন, তবে মানুষের প্রাণের নিরাপত্তা কোথায় থাকত?

আরও পড়ুন: RRB Assistant Loco Pilot Recruitment 2026: রেলে ১১১২৭ পদে নিয়োগের আবেদন শুরু, কীভাবে পরীক্ষা নেওয়া হবে? কেমন প্রশ্ন থাকব

কোচিং সেন্টার ও বড়সড় নেটওয়ার্কের হদিশ

তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই প্রশ্ন ফাঁসের নেটওয়ার্ক কেবল ওই ছাত্র বা তার পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রাজস্থানের সিকারের একাধিক কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের কাছেও এই প্রশ্ন পৌঁছে দেওয়া হয়েছিল। দীনেশ বিওয়াল জনৈক রাকেশ মন্দাবরিয়ার মাধ্যমে এই লিক হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখন সিবিআই খতিয়ে দেখছে এই চক্রের মূল উৎস কোথায়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More