আর কয়েক দিন পরই রয়েছে ২০২৬ চন্দ্রগ্রহণ। মার্চের প্রথম সপ্তাহে রয়েছে চন্দ্রগ্রহণ। আর সেই গ্রহণ ভারতের বেশ কিছু শহরে ওই দিনে চন্দ্রগ্রহণ দেখা যাবে। প্রশ্ন রয়েছে সেই দিন কলকাতাতেও কি দেখা যাবে চন্দ্রগ্রহণ? তথ্য বলছে, কলকাতা সহ একাধিক শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে। কোন কোন শহরে তা দেখা যাবে, দেখে নিন।

৩ মার্চ দুপুর ৩ টে ২১ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার কথা। গ্রহণ শেষ হবে ৬ টা ৪৬ মিনিটে। ভারতে এই গ্রহণ দেখা যাবে। গ্রহণের জন্য ধর্মীয় মান্যতা মেনে অনেকেই দোল পূর্ণিমার রঙের উৎসব ৪ মার্চ খেলবেন বলে ঠিক করে রেখেছেন! পঞ্জিকা বলছে, দোল পূর্ণিমা ২ মার্চ বিকেল ৫ টা ৫৭ মিনিটে পড়বে। তিথি শেষ হবে ৩ মার্চ। এদিকে, ৩ মার্চ বিকেলেই কলকাতার আকাশ থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। কলকাতায় সন্ধ্যা ৫ ট ৩৯ মিনিটে চন্দ্রোদয় হবে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৯ মিনিট ধরে। নয়া দিল্লিতে সন্ধ্যা ৬.২৬ মিনিটে, লখনউতে সন্ধ্যা ৬.১৮ মিনিটে,ভুবনেশ্বরে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে, পাটনায় সন্ধ্যা ৬. ১২ মিনিটে দেখা যাবে গ্রহণ। জয়পুরে দেখা যাবে সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে, ভোপালে সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে দেখা যাবে গ্রহণ।
জানা যাচ্ছে, উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভালোভাবে দেখা যাবে গ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে উত্তর পূর্বের বহু শহর থেকে। গুয়াহাটিতে বিকেল ৫ টা ৪৫ মিনিট, ডিব্রুগড়ে বিকেল ৫ টা ৪০ মিনিট, ইটানগরে বিকেল ৫ টা ৩৫ মিনিট, শিলংয়ে ৫ টা ৪০ মিনিটে দেখা যাবে গ্রহণ।
{{/usCountry}}জানা যাচ্ছে, উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভালোভাবে দেখা যাবে গ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে উত্তর পূর্বের বহু শহর থেকে। গুয়াহাটিতে বিকেল ৫ টা ৪৫ মিনিট, ডিব্রুগড়ে বিকেল ৫ টা ৪০ মিনিট, ইটানগরে বিকেল ৫ টা ৩৫ মিনিট, শিলংয়ে ৫ টা ৪০ মিনিটে দেখা যাবে গ্রহণ।
{{/usCountry}}এছাড়াও মুম্বইতে সন্ধ্যা ৬.৩০ মিনিটে, আমেদাবাদে ৬.৩৫, পুনেতে ৬.৩২ মিনিটে এই গ্রহণ দেখা যাবে। বেঙ্গালুরুতে সন্ধ্যা ৬ টা ২৮, হায়দরাবাদে সন্ধ্যা ৬ টা ২২ এ দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তিরুঅনন্তপুরমে ৬ টা ২৩ মিনিটে চন্দ্রগ্রহণ দেখা যাবে।