...
...
Next Story

Madan on Abhishek: অভিষেকের বিদেশযাত্রা, সুমিতের গ্রেফতারির মধ্যে আছে লিঙ্ক? ‘লং আইল্যান্ডের ভিলা’ নিয়ে তোপ মদনের

অভিষেক যত দিন রাজ্যে ছিলেন, তত দিনেও সুমিত রায়কে গ্রেফতারের চেষ্টা চলছিল বলে দাবি করেছেন মদন। তাঁর বক্তব্য, সুমিতকে খোঁজা এবং গ্রেফতারের জন্য প্রশাসনের তরফে আগেও নানা পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু অভিষেক বিদেশে যাওয়ার পরই সুমিত গ্রেফতার হলেন।

Published on: Sep 11, 2026, 09:58:40 IST
Advertisement

চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। এই দুই ঘটনাকে সামনে রেখে এবার প্রশ্ন তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, অভিষেকের বিদেশযাত্রা এবং সুমিতের গ্রেফতারির সময়ের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে অভিষেকের বিদেশে থাকা ও জীবনযাপন নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

‘সুমিতকে ধরার চেষ্টা আগেও চলছিল’

অভিষেক যত দিন রাজ্যে ছিলেন, তত দিনেও সুমিত রায়কে গ্রেফতারের চেষ্টা চলছিল বলে দাবি করেছেন মদন। (PTI)
অভিষেক যত দিন রাজ্যে ছিলেন, তত দিনেও সুমিত রায়কে গ্রেফতারের চেষ্টা চলছিল বলে দাবি করেছেন মদন। (PTI)

অভিষেক যত দিন রাজ্যে ছিলেন, তত দিনেও সুমিত রায়কে গ্রেফতারের চেষ্টা চলছিল বলে দাবি করেছেন মদন। তাঁর বক্তব্য, সুমিতকে খোঁজা এবং গ্রেফতারের জন্য প্রশাসনের তরফে আগেও নানা পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু অভিষেক বিদেশে যাওয়ার পরই সুমিত গ্রেফতার হলেন। এই সময়ের ব্যবধান নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তবে সুমিতের গ্রেফতারির সঙ্গে অভিষেকের বিদেশযাত্রার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তার কোনও প্রমাণ মদন মিত্র দেননি। তাঁর বক্তব্য, বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

‘মধ্যবিত্ত পরিবারের যুবক, লং আইল্যান্ডে বিলাসবহুল ভিলা?’

এর পাশাপাশি অভিষেকের বিদেশ সফর নিয়ে আরও তীব্র আক্রমণ শানিয়েছেন মদন। তাঁর দাবি, নিউ ইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ জার্সি এলাকার মতো অত্যন্ত খরচের জায়গায় কীভাবে কয়েক সপ্তাহের জন্য বিলাসবহুল ভিলা ভাড়া নিয়ে থাকা সম্ভব হচ্ছে, সেই প্রশ্নও সামনে আসা উচিত।

মদনের বক্তব্য, একজন মধ্যবিত্ত পরিবারের যুবক হিসেবে পরিচিত অভিষেক কীভাবে এমন উচ্চমূল্যের এলাকায় এত খরচ করে থাকছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, লং আইল্যান্ডে বিশ্বের অত্যন্ত ধনী মানুষদের বসবাস এবং সেখানে তিন সপ্তাহের জন্য ভিলা ভাড়া নেওয়ার বিষয়টি সাধারণ মানুষেরও নজরে আসা স্বাভাবিক।

‘প্রশাসন একটু খোঁজ নিক’

মদনের কথায়, বাংলার মানুষের একাংশ যখন বন্যা বা দুর্যোগে বিপাকে, তখন একজন জনপ্রতিনিধি বিদেশে গিয়ে বিলাসবহুল এলাকায় রয়েছেন—এমন ছবি রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, অভিষেকের বিদেশযাত্রাকে ঘিরে রাজনৈতিক আক্রমণ আরও বাড়তে পারে।

আগেও অভিষেককে নিশানা করেছেন মদন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মদন মিত্রের এমন মন্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও চার্টার্ড বিমান ব্যবহার নিয়ে তাঁকে কড়া আক্রমণ করেছিলেন কামারহাটির বিধায়ক। পরে দলীয় রাজনীতিকে ঘিরে একাধিক বিতর্কেও অভিষেকের নাম তুলে সরব হয়েছেন তিনি।

কালীঘাট তৃণমূলের সঙ্গে রীত তৃণমূলের টানাপড়েনের সময়ও মদনের মন্তব্য নিয়ে তুমুল চর্চা হয়েছিল। এমনকী, অভিষেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছিলেন তিনি।

এবার নতুন করে সামনে এসেছে ‘লং আইল্যান্ডের বিলাসবহুল ভিলা’ প্রসঙ্গ। ফলে সুমিত রায়ের গ্রেফতারি থেকে শুরু করে অভিষেকের বিদেশযাত্রা—দুই ঘটনাকেই সামনে রেখে তৃণমূলের অন্দরেই নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। মদনের মন্তব্যের পর এখন নজর, দল বা অভিষেকের তরফে এই অভিযোগের কী জবাব আসে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks