Madhyamik 2027 Routine Change Proposal: মাধ্যমিক পিছোতে পারে ১৫ দিন, জনগণনার জন্য নয়া সূচিও প্রস্তুত, কবে কোন পরীক্ষা?
Madhyamik 2027 Routine Change Proposal: মাধ্যমিক পরীক্ষা পিছোতে পারে ১৬ দিন। জনগণনা বা সেনসাসের কাজের জন্য নয়া সূচিও প্রস্তুত করে ফেলা হয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি। অনুমোদনের জন্য রাজ্যের পাঠানো হয়েছে।
Madhyamik 2027 Routine Change Proposal: জনগণনার কাজের জন্য ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হতে পারে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে জনগণনা সংক্রান্ত নির্দেশিকা জারির পরই মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিকের পরিবর্তিত সূচি তৈরি করে পাঠানো হয়েছে স্কুলশিক্ষা দফতরের কাছে। কবে কোন পরীক্ষা হবে, সেই তালিকাও প্রস্তুত করে দেওয়া হয়েছে। তাতে অনুমোদন পড়লে মাধ্যমিকের পরিবর্তিত সূচি ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। অর্থাৎ এটা চূড়ান্ত সূচি নয়। সরকারের অনুমোদন পড়লে তবেই নয়া সূচির ঘোষণা করা হবে।

২ মার্চ থেকে শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষা
এমনিতে ২০২৭ সালের মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। আর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে ঠিক করা হয়েছিল। কিন্তু প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৫ দিন পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ থেকে। ভূগোল পরীক্ষার আগে দু'দিন ছুটি থাকতে পারে। আর অঙ্ক পরীক্ষার আগে থাকতে পারে তিনদিন ছুটি।
২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তাবিত সূচি
১) ২ মার্চ (মঙ্গলবার): প্রথম ভাষা।
২) ৩ মার্চ (বুধবার): দ্বিতীয় ভাষা।
৩) ৫ মার্চ (শুক্রবার): ইতিহাস।
৪) ৮ মার্চ (সোমবার): ভূগোল।
৫) ১২ মার্চ (শুক্রবার): অঙ্ক।
৬) ১৩ মার্চ (শনিবার): ভৌতবিজ্ঞান।
৭) ১৫ মার্চ (সোমবার): জীবনবিজ্ঞান।
আর সেরকম যে কিছু হতে পারে, তা নিয়ে একটা মহলে জল্পনা চলছিল। কারণ যে সময় মাধ্যমিক হওয়ার কথা ছিল, সেইসময় পুরোদমে চলবে জনগণনার কাজ। যে কাজে শিক্ষকদেরও ব্যবহার করা হবে। সেই পরিস্থিতিতে কীভাবে দুটি কর্মযজ্ঞ একসঙ্গে চলবে, তা নিয়ে চিন্তায় ছিল শিক্ষক মহল। তারইমধ্যে পর্ষদের নয়া প্রস্তাব সামনে এল।
সংশ্লিষ্ট মহলের মতে, মাধ্যমিক পিছিয়ে গেলে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা তার হতে পারে। যদিও পুরো বিষয়টি নিয়ে পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: এসএফআই-সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বুদ্ধদেবপুত্র সুচেতন, শিল্পায়নে ভরসা বিজেপি সরকারের উপর!
সেনসাসের কাজের দিন পরিবর্তনের আর্জি শিক্ষক মহলের
আর সেই প্রস্তাবিত সূচির প্রেক্ষিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, 'আমাদের বক্তব্য, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রুটিন অপরিবর্তিত রেখে সেনসাসের কাজের দিন পরিবর্তন করা হোক। ছাত্র-ছাত্রীদের একটা মানসিক প্রস্তুতি থাকে। এর ফলে ছাত্র-ছাত্রীদের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তা কোনওভাবেই কাম্য নয়।'
আরও পড়ুন: ভোটে হারলেই গণতন্ত্র বিপন্ন? রাহুল-মমতাকে নিশানা নিতিন নবীনের
এমনিতে সেনসাসের কাজে শিক্ষকদের নিযুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ‘একদিকে বলা হচ্ছে শ্রেণি অনুযায়ী শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। তার ভিত্তিতে ইনক্রিমেন্ট। অন্যদিকে প্রাথমিকের বেশিরভাগ স্কুলের শিক্ষক, জুনিয়র হাই এবং হাইস্কুলের বহু শিক্ষককে সেনসাসের মতো গুরুত্বপূর্ণ কাজে তুলে নেওয়া হচ্ছে। পুনরায় তাঁদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হবে। বছরের বিভিন্ন সময়ে এভাবেই শিক্ষা বহির্ভূত কাজে তাঁদের ব্যস্ত রাখা হচ্ছে। অথচ শিক্ষার সম্পূর্ণ দায় তাঁদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দ্বিমুখী ভূমিকা বন্ধ করে শিক্ষিত বেকারদের নিয়োগ করে কাজে লাগানো হোক। শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। না হলে তাঁদের উপর সব দায় চাপিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত?’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


