Mahua Moitra Egg Attack: মহুয়া দাঁড়িয়ে ৩ তলায়, নীচ থেকে ধেয়ে এল ডিম ও বেগুন, 'লাইভ' করে আর্তনাদ সাংসদের
Mahua Moitra Egg Attack: কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দাঁড়িয়ে আছেন তিনতলায়। নীচ থেকে ধেয়ে আসছে পরপর ডিম, 'লাইভ' করে আর্তনাদ কৃষ্ণনগরের সাংসদের। তিনি পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
Mahua Moitra Egg Attack: তিনতলায় দাঁড়িয়ে আছেন। আর নীচ থেকে তাঁদের লক্ষ্য করে ডিম এবং বেগুন ছোড়া হচ্ছে বলে অভিযোগ তুললেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ফেসবুকে লাইভ করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনি দাবি করেছেন, আজ কালীগঞ্জে বৈঠকের সময় দলীয় কার্যালয় ঘেরাও করেন বিজেপির কর্মী-সমর্থকরা। নীচ থেকেই পচা বেগুন, ডিম-সহ অন্যান্য জিনিসপত্র ছোড়া হয় বলে দাবি করেছেন মহুয়া। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগানও। সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, পুলিশ কোনও পদক্ষেপ করছে না। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন মহুয়া।

মুখ লুকিয়ে পালিয়ে যাব না, দাবি মহুয়ার
তৃণমূল সাংসদ দাবি করেছেন, ‘আমি এখানেই দাঁড়িয়েই আছি। ওরা চায়, আমি মুখ লুকিয়ে (পালিয়ে যাই)। পুলিশের একটাই কাজ - গাড়িয়ে ঢুকিয়ে আমায় বাইরে পাঠিয়ে দেওয়া। এটা আমার লোকসভা। আমি নির্বাচিত সদস্য। চারটে বিজেপির গুন্ডার জন্য আমি এলাকা ছেড়ে যাব না। পুলিশের কাজ হল, এই ভিড়টা ছত্রভঙ্গ করা। পুলিশের কাজ আমি গাড়িতে ঢোকানো হয়। ওঁরা এখনও দাঁড়িয়ে আছেন। পুলিশ মজা দেখছে।’
আরও পড়ুন: Rachna Banerjee Latest Update: 'ওনার যা শিক্ষাগত যোগ্যতা...', রচনাকে বেলাগাম আক্রমণ কল্যাণের
অনেক নেতাই লুকিয়ে পড়েছেন, কটাক্ষ মহুয়ার
সেইসঙ্গে তৃণমূল সাংসদ দাবি করেন, তিনি সেখানেই দাঁড়িয়ে থাকবেন। পুলিশ যতক্ষণ না বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে, ততক্ষণ তিনি দলীয় কার্যালয়ে থাকবেন বলে দাবি করেছেন কৃষ্ণনগরের সাংসদ। তারইমধ্যে তৃণমূল নেতা-কর্মীদেরই কটাক্ষ করে মহুয়া দাবি করেন, ডিম ছোড়া হলেও তিনি জানালার সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ করছেন। কিন্তু বৈঠকে যোগ দিতে আসা অনেক নেতাই পিছনে লুকিয়ে পড়েছেন বলে কটাক্ষ করেন।
গণতন্ত্রের জন্য ডিম খেতেও রাজি, হুংকার মহুয়ার
যদিও পুরো বিষয়টি নিয়ে পুলিশের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। কোনও মন্তব্য করা হয়নি বিজেপির তরফেও। মহুয়া অবশ্য দাবি করেছেন, আজকের ঘটনায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ব্যবস্থার হাল প্রকাশ্যে এসে গেল। আর গণতন্ত্রের জন্য দুটো ডিম খেতে হলেও খাবেন বলে দাবি করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


