...
...
Next Story

নদিয়ার করিমপুরে মহুয়ার বিয়ের রিসেপশন নিয়ে নয়া বিতর্ক! উঠল একঝাঁক প্রশ্ন

বিয়ের রিসেপশন ঘিরে ওঠে একাধিক প্রশ্ন। সোশ্যাল মিডিয়া পোস্টে কোন দাবি করা হয়?

Published on: Nov 9, 2025, 21:34:54 IST
Advertisement

নদিয়ার করিমপুরে শনিবার সন্ধ্যায় বসেছিল মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রর বিয়ের রিসেপশনের রাজকীয় আসর। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের এই রিসেপশন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রিসেপশনে কোটি টাকার আয়োজন, বাস বোঝাই করে আসা ক্যাটেরিং-র টিম, তাক লাগানো আলোকসজ্জা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন কৃশানু সিংহ।

নদিয়ায় বিয়ের রিসেপশনের রাজকীয় আয়োজন নিয়ে বিতর্কে মহুয়া মৈত্র।
নদিয়ায় বিয়ের রিসেপশনের রাজকীয় আয়োজন নিয়ে বিতর্কে মহুয়া মৈত্র।

কৃশানু সিংহের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের রিসেপশনের আড়ম্বর ঘিরে প্রশাসনিক বেশ কিছু দিক নিয়ে। নদিয়ার করিমপুরের রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে মহুয়ার বিয়ের রিসেপশনের অনুষ্ঠান আয়োজিত হয়, তা নিয়ে ওই সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয় যে, ওই মাঠে গত কয়েক বছরে কোনও ধর্মীয় অনুষ্ঠান বা মেলার আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। হিন্দু কীর্তন থেকে শুরু করে বাউল গানের উৎসব কিছুরই অনুমতি মেলেনি ওই মাঠে। প্রশ্ন উঠছে, তাহলে সাংসদের বিয়ের রিসেপশনে এতবড় আয়োজনে কীভাবে ছাড় মিলল? পোস্ট দাবি করছে, ওই রিসেপশনে ৮ হাজারের বেশষি মানুষকে আমন্ত্রণ করা হয়। দাবি করা হয়েছে, ভিআইপি আগমন উপলক্ষ্যে রিসেপশনের দিন বিকেল ৩ থেকে থেকে করিমপুর নতুন বাসস্ট্যান্ড বন্ধ রাখা হয়। বিয়ের রিসেপশন উপলক্ষ্যে মুর্শিদাবাদের বহরমপুর থেকে দুটি বাসে করে আসে ক্যাটেরিং-র টিম।

( Weekly Horoscope of 10 to 16 November 2025: ১০ থেকে ১৬ নভেম্বর মেষ থেকে মীনের কেমন কাটবে? রইল সাপ্তাহিক রাশিফল)

( Astrology: চোখ কাঁপা শুভ নাকি অশুভ? কোন ইঙ্গিত দিয়ে থাকে! রইল জ্যোতিষমত)

ওই পোস্টে প্রশ্ন তোলা হয়, ‘একজন সাংসদের বিয়ের জন্য জনসাধারণের উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি নেই এমন একটি মাঠ প্রশাসন কীভাবে প্রদান করতে পারে? একজন সাংসদের বিয়ের জন্য বাস পরিষেবা কেন ব্যাহত করা হচ্ছে?’

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে চার হাত এক হয় মহুয়া-পিনাকীর। গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ৬৫ বছর বয়সী পিনাকী ও ৫১ বছর বয়সী মহুয়ার বিয়ে হয়েছে সদ্য চলতি বছরে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe