...
...
Next Story

Mamata Banerjee: মমতার সভার মাঠ নিয়ে আইনি জটিলতা! সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

Mamata Banerjee: যে জমিতে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে, সেটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য প্রশাসন।

Published on: Sep 10, 2026, 19:00:44 IST
Advertisement

Mamata Banerjee: হুগলির (Hooghly) শ্রীরামপুরের মাহেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে চরমে উঠল আইনি জটিলতা (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেও, তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। যে জমিতে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে, সেটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য প্রশাসন। রাজ্যের আর্জি, বিচারপতি ভট্টাচার্যের নির্দেশের একটি অংশ পরিবর্তন করা হোক।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee social media)
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee social media)

এদিন সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলকে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করার অনুমতি দেন। কিন্তু সেক্ষেত্রেও মেনে চলতে হবে একগুচ্ছ শর্ত। শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দেয়নি আদালত। উচ্চ আদালত জানায়, সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই। নির্দিষ্ট সময়সীমা, জামায়েতে লোকসংখ্যা-সহ একাধিক শর্ত বেঁধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মিটিংয়ের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয়, শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই কর্মসূচি করা যাবে এবং জমায়েত থাকতে হবে দু’হাজারের মধ্যে। পাশাপাশি, উসকানিমূলক মন্তব্য এড়াতে এবং পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়। সেই সঙ্গে কালীঘাট তৃণমূলের তরফে কতজন ভলান্টিয়ার থাকবেন, সেই নামের তালিকা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে জমা দিতে হবে। তবে এই রায় সামনে আসার পরই তৈরি হয় বিতর্ক।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করে তৃণমূলের কালীঘাট শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে মিছিল করে তারপর সভার করার কথা ছিল। পুলিশের কাছে এ নিয়ে আবেদন জানিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমজার। কিন্তু পুলিশি অনুমতিকে ঘিরে জটিলতার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। রাজ্যে পালাবদলের পর একুশে জুলাই হোক বা তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস-কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা গিয়েছে মঞ্চে। তবে শুক্রবার প্রথম শহরের বাইরে জেলায় প্রথম রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাঁর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks