Jadavpur University: পোস্টার-স্লোগান-দেওয়াল লিখন-বিক্ষোভ...নানা বিতর্কের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অন্দরে বড় বদল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুই পদে নতুন মুখ আনতে চলেছেন রাজ্যপাল। জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন দেবজিৎ দত্ত। একই সঙ্গে ফিনান্স অফিসার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।

গত কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ নিয়ে তোড়জোড় তুঙ্গে উঠেছিল। গত শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মূলত স্থায়ী রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে প্রশাসনের এই দুই অতি গুরুত্বপূর্ণ পদে স্থায়ী আধিকারিক নিয়োগের জন্য একটি নিয়োগ কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে কর্মসমিতির প্রতিনিধি হিসেবে দু’জনকে মনোনীতও করা হয়। তবে এখনই স্থায়ীভাবে কাউকেই নিয়োগ করা সম্ভব হয়নি। প্রশাসনিক স্থবিরতা কাটাতে আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থার ওপরেই জোর দেওয়া হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, স্থায়ী পদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগামী ছ’মাসের জন্য এই দায়িত্ব সামলাবেন ইতিহাসের শিক্ষক দেবজিৎ দত্ত এবং কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে সরিয়ে দেওয়া হল। এর আগে, একাধিকবার চর্চায় উঠেছে তাঁর নাম। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বর্তমানে ক্যাম্পাসের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মে গতি আনার জন্যই এই দুই পদে দ্রুত লোক নিয়ে আসা জরুরি ছিল। বিশেষ করে আর্থিক লেনদেন এবং নথিপত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফিনান্স অফিসার এবং রেজিস্ট্রারের পদ ফাঁকা থাকায় বিভিন্ন নীতিনির্ধারক কাজ থমকে গিয়েছিল। নতুন এই দুই আধিকারিক যোগ দেওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে কিছুটা স্বস্তি ফিরবে বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ। তবে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধিকার এবং স্থায়ী নিয়োগের দাবি কোন দিকে মোড় নেবে?
এদিকে, বুধবার অর্থাৎ আজ গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গেরুয়া সম্মান যাত্রা’ রয়েছে। এই আবহের মধ্যেই এমন পরিবর্তন। বস্তুত, বিগত কয়েকদিন ধরেই তপ্ত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এখানে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বেন। সম্প্রতি তিনি যাদবপুরে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার কর্মসূচিও নিয়েছিলেন।
{{/usCountry}}এদিকে, বুধবার অর্থাৎ আজ গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গেরুয়া সম্মান যাত্রা’ রয়েছে। এই আবহের মধ্যেই এমন পরিবর্তন। বস্তুত, বিগত কয়েকদিন ধরেই তপ্ত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এখানে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বেন। সম্প্রতি তিনি যাদবপুরে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার কর্মসূচিও নিয়েছিলেন।
{{/usCountry}}