...
...
Next Story

West Bengal Health Department: দীর্ঘদিন ধরে ফাঁকা পদ! অবশেষে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নতুন সদস্য

West Bengal Health Department: স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের তিন সদস‌্য নির্মল মাজি, সৌরভ পাল, অসীম সরকারকে বরখাস্ত করেছে রাজ‌্য সরকার।

Published on: Jul 28, 2026, 20:31:58 IST
Advertisement

West Bengal Health Department: পালাবদলের পর রাজ্য প্রশাসনে একাধিক রদবদল করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও বড় রদবদল করা হল। পূর্বতন সরকারের মনোনীত তিন সদস্যকে অপসারণ করে নতুন তিন চিকিৎসককে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকার মনোনীত সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। এর ফলে পূরণ হল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কমিটিতে সরকার মনোনীত তিনটি ফাঁকা পদ।

অবিশেষে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নতুন সদস্য (সৌজন্যে টুইটার)
অবিশেষে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নতুন সদস্য (সৌজন্যে টুইটার)

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের তিন সদস‌্য নির্মল মাজি, সৌরভ পাল, অসীম সরকারকে বরখাস্ত করেছে রাজ‌্য সরকার। একইসঙ্গে নতুন করে মনোনীত সদস‌্যদের নাম প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, সরকার মনোনীত চিকিৎসক পদে আনা হল বিধায়ক চিকিৎসক ডা. প্রণত টুডু, বিজেপির চিকিৎসক সেলের সদস্য ডা. কল্যাণআশিষ মুখোপাধ্যায় ও চিকিৎসক ডা. মৃণ্ময় অধিকারী। সোমবার (২৭ জুলাই) রাতে স্বাস্থ্য দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলে মনোনীত তিনজন কাজ শুরু করে দেবেন।

বলে রাখা প্রয়োজন, গত তৃণমূল সরকারের আমলে রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের নির্বাচন হয়েছিল ২০২২ সালে। সেই নির্বাচনে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে ব‌্যাপক কারচুপির অভিযোগ তুলে পুর্ননির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। যা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো তৈরি হয় বিতর্ক। তবে সূত্রের খবর, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলেও এখন নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। কারণ বর্তমান রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের মেয়াদ এখনও অনেকদিন বাকি। স্বাভাবিকভাবেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কমিটিতে সরকার মনোনীত তিনটি ফাঁকা পদে নিয়োগ করল রাজ্য সরকার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe