...
...
Next Story

West Bengal Weather Update: সঙ্গে রাখুন ছাতা! তাপপ্রবাহের মধ্যে ৫ জেলায় তেড়ে বৃষ্টি, কলকাতায় রেকর্ড করবে গরম?

West Bengal Weather Update: সোমবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

Published on: Apr 19, 2026, 20:35:09 IST
Advertisement

West Bengal Weather Update: সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে চড়া রোদ, চলছে তাপপ্রবাহ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গে একটানা ঝড় বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের সিংহভাগ জায়গাই শুকনো। সকলেই একটু ঝড় বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন। দুর্যোগ কী হবে? আজ কী আবহাওয়ার বদল হবে? উত্তর হল হ্যাঁ। রবিবাসরীয় দুপুর বা বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? চলুন জেনে নেবেন।

তাপপ্রবাহের মধ্যে ৫ জেলায় তেড়ে বৃষ্টি (PTI)
তাপপ্রবাহের মধ্যে ৫ জেলায় তেড়ে বৃষ্টি (PTI)

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়লেও ভিজবে উত্তরবঙ্গ। মূলত বাংলাদেশ ও অসমের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে একদমই বৃষ্টির পূর্বাভাস নেই তেমনটা নয়।

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির ভ্রূকুটি

আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। আকাশ আরও মেঘলা থাকতে পারে কলকাতা শহরের। যদিও তীব্র গরমের তাণ্ডব আগামী বেশ কিছুদিন বাংলায় চলবে।

সোমবারের কথা বললে, এদিন থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যাও বা একটি বৃষ্টি হচ্ছিল, তাও কমে যাবে। এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। সবথেকে ভয়ঙ্কর বিষয় হল, সোমবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। ফিল লাইক মনে হতে পারে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। দু-এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে আবহাওয়ার কথা কেউ বলতে পারে না। যে কোনও সময়ে বদলে যেতে পারে। কারণ একটি নিম্নচাপ ঘনাচ্ছে বলে খবর। যদিও সেটির দাপট কতটা থাকবে, আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

এক নজরে উত্তরের আবহাওয়া

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe